ইরান ছাড়তে চাওয়া মানুষের ভিড় বাড়ছে তুরস্ক সীমান্তে, পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন আঙ্কারা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

ইরানে চলমান কঠোর দমন–পীড়নের প্রেক্ষাপটে দেশটি ছেড়ে তুরস্কে প্রবেশ করছেন বহু ইরানি নাগরিক। বুধবার ইরান–তুরস্ক সীমান্তের কাপিকয় ফটক দিয়ে ডজনখানেক ইরানি পরিবার ও ব্যক্তি তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান প্রদেশে ঢোকেন। তাঁরা লাগেজ ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সীমান্ত পেরিয়ে আশপাশের শহরের দিকে রওনা হন।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টাইমস বুধবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, ধর্মীয় শাসনের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ গণবিক্ষোভ দমনে ইরান সরকার কঠোর অবস্থান নিয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এই দমন অভিযানে এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৬০০ মানুষ নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘সহায়তা আসছে।’

সীমান্তে পৌঁছানো অনেক ইরানি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তাঁদের আশঙ্কা, দেশে ফিরে গেলে প্রতিশোধ বা শাস্তির মুখে পড়তে হতে পারে। তাই পরিচয় প্রকাশ বা বক্তব্য দিতে তাঁরা ভয় পাচ্ছেন।

রয়টার্সকে দুই কূটনীতিক জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ইরান থেকে তুরস্কে যাতায়াতকারীর সংখ্যা বেড়েছে—বিশেষ করে কয়েকটি দেশ তাদের নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দেওয়ার পর। তবে তুরস্কের সীমান্ত নিরাপত্তা বিভাগের এক কর্মকর্তা বলেছেন, কাপিকয় ফটকে পরিস্থিতি এখনো ‘অস্বাভাবিক’ নয়, যদিও তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্র ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে। তেহরানে যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রয়োজনে নাগরিকেরা স্থলপথে তুরস্ক বা আর্মেনিয়ায় যাওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন।

অন্যদিকে তেহরান সতর্ক করেছে—যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালানো হবে। আঞ্চলিক উত্তেজনা কমাতে সংলাপের ওপর জোর দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, তিনি বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনালাপে সংকট নিরসনে কূটনৈতিক উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি