ট্রাম্পের ‘নগ্ন সাম্রাজ্যবাদ’র কঠোর সমালোচনায় বামপন্থি সিনেটর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নগ্ন সাম্রাজ্যবাদ’-এর কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের বামপন্থি সিনেটর বার্নি স্যান্ডার্স।

স্যান্ডার্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেন, 'ভেনেজুয়েলার ওপর মার্কিন হস্তক্ষেপ বিশ্বের কোনো দেশকেই নিরাপদ রাখবে না।'

তিনি বলেন, ‘আন্তর্জাতিক আইনের এই লঙ্ঘন অন্য কোনো দেশে হামলা চালানোর, সম্পদ দখল করার বা সরকার পরিবর্তনের জন্য সবুজ সংকেত দিচ্ছে।’

তিনি ট্রাম্পের পদক্ষেপকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে আগ্রাসনের সঙ্গেও তুলনা করে বলেন, ‘ইউক্রেনের ওপর নির্মম হামলার পক্ষে পুতিন ঠিক একই যুক্তি ব্যবহার করেছিলেন।’

তিনি আরও সতর্ক করে বলেন, ‘এটাই নগ্ন সাম্রাজ্যবাদ। এটি লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায় মনে করিয়ে দেয়। গণতান্ত্রিক বিশ্ব অবশ্যই এই কাজের নিন্দা জানাবে।’

এর আগে, শুক্রবার (২ জানুয়ারি) রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে আটক করে মার্কিন বাহিনী। পরে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, চার দিন আগে তিনি এ অভিযানের সবুজ সংকেত দিয়েছিলেন। বর্তমানে মাদুরোকে নিউইয়র্কের কুখ্যাত ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি