সরকারবিরোধী গণবিক্ষোভে টালমাটাল ইরান, নিহত ৫৩৮

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
ইরানে টানা ১৫ দিন ধরে চলা সরকারবিরোধী গণবিক্ষোভে প্রাণহানির সংখ্যা ভয়াবহ আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, আন্দোলন শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৫৩৮ জন নিহত হয়েছেন। একই সময়ে গ্রেফতার করা হয়েছে ১০ হাজার ৬০০ জনের বেশি মানুষ।

সংস্থাটির দাবি, প্রকৃত হতাহত ও গ্রেফতারের সংখ্যা সরকারি দমননীতির কারণে আরও অনেক বেশি হতে পারে।

গত তিন দিন ধরে দেশজুড়ে ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক ও আন্তর্জাতিক কল পরিষেবা বন্ধ থাকায় নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। রাজধানী তেহরানের বড় বড় হাসপাতালগুলোতে আহতদের উপচে পড়া ভিড় দেখা গেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, মর্গগুলোতে জায়গা না থাকায় নতুন মরদেহ নিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত ও নিহতদের চাপ সামলাতে গিয়ে হাসপাতালগুলো কার্যত অচল হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে মর্গে স্থান সংকুলান না হওয়ায় হাসপাতাল প্রশাসন চরম অসহায় অবস্থায় রয়েছে।

এখন পর্যন্ত ইরান সরকার হতাহতের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো নিহতের সংখ্যা যাচাইয়ের চেষ্টা করলেও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় তা সম্ভব হয়নি। পরিস্থিতি যত এগোচ্ছে, ততই রাজপথে সহিংসতা ও সংঘাতের মাত্রা বাড়ছে।

বিশ্লেষকদের মতে, এই গণবিক্ষোভের মূল কারণ ইরানের নাজুক অর্থনৈতিক পরিস্থিতি। মুদ্রার চরম অবমূল্যায়নে ইরানি রিয়ালের মান ডলারের বিপরীতে নেমে এসেছে প্রায় ৯ লাখ ৯৪ হাজারে, যা একে বিশ্বের অন্যতম দুর্বল মুদ্রায় পরিণত করেছে। এর প্রভাবে খাদ্য, বাসস্থান ও চিকিৎসাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।

গত ২৮ ডিসেম্বর তেহরানের বাজারের ব্যবসায়ীরা মূল্যস্ফীতির প্রতিবাদে যে ধর্মঘট শুরু করেছিলেন, তা দ্রুত ছড়িয়ে পড়ে দেশের ৩১টি প্রদেশের শহর ও গ্রামে। বর্তমানে এই আন্দোলন শুধু জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে সীমাবদ্ধ নেই; বিক্ষোভকারীরা বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের দাবিও তুলছেন।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিক্ষোভকারীদের প্রতি প্রকাশ্য সমর্থন জানানো হয়েছে এবং দমন-পীড়ন অব্যাহত থাকলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক ভাষণে অর্থনীতি পুনর্গঠনের আশ্বাস দিয়ে বলেছেন, সরকার জনগণের অভিযোগ শুনতে প্রস্তুত। তবে সরকারের এই বক্তব্যে আস্থা রাখতে পারছেন না আন্দোলনকারীরা। ফলে পরিস্থিতি দ্রুত শান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে ইরানের রাজপথ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি