আন্তর্জাতিক
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে নরেন্দ্র মোদির গভীর উদ্বেগ
হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃত ৫০০ ছাড়াল, ক্ষতিগ্রস্ত ১৪ লাখ
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫'শ এর বেশি, নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৫০০ জন। মালাক্কা প্রণালিতে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা এই তিন প্রদেশে বন্যা তীব্র আকার ধারণ করায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৪ লাখ মানুষ। উদ্ধারকর্মীদের বরাতে জানানো হয়েছে, বহু এলাকায় সড়ক–সেতু ভেঙে যাওয়ায় সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। কোথাও হাঁটা বা মোটরসাইকেল ছাড়া যাওয়ার উপায় নেই। অনেক এলাকা এখনো খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে।
ট্রাম্পের আল্টিমেটামের পর মাদুরোর ‘স্পষ্ট’ বার্তা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময়সীমা ও চাপ উপেক্ষা করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশের রাজধানী কারাকাসে এক বিশাল জনসমাবেশে বলেছেন, তার দেশ স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবে না। সোমবার (১ ডিসেম্বর) সমাবেশে মাদুরো বলেন, 'আমরা শান্তি চাই। তবে তা হতে হবে স্বাধীনতা, সমতা ও সার্বভৌমত্বের ভিত্তিতে। উপনিবেশিক কোনো শর্তে শান্তি মেনে নেওয়া হবে না।'
বোনের সঙ্গে ২০ মিনিটের সাক্ষাতে আসিম মুনিরের বিরুদ্ধে ইমরান খানের অভিযোগ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে দাবি করেছেন তার বোন ডা. উজমা খানম। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ২০ মিনিটের সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আলহামদুলিল্লাহ, তিনি শারীরিকভাবে ঠিক আছেন। তবে মানসিকভাবে প্রচণ্ড চাপের মধ্যে রাখা হয়েছে। দিনভর সেলে আটকে রাখা হয়, বাইরে সামান্য সময়ের জন্য যেতে পারেন, এবং কারও সঙ্গে যোগাযোগের সুযোগ নেই।” বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে তিনি রাজধানীর বসুন্ধরায় হাসপাতালে পৌঁছে কিছু সময় অবস্থান করেন এবং পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
১৯ দেশের গ্রিন কার্ড ও নাগরিকত্ব বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
বিশ্বের ১৯টি দেশের নাগরিকদের জন্য গ্রিন কার্ড, অভিবাসন এবং নাগরিকত্ব প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন নীতির ফলে তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা আর যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাস, অভিবাসন বা নাগরিকত্বের আবেদন করতে পারবেন না। মঙ্গলবার (২ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস থেকে এ সিদ্ধান্ত ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, 'জাতীয় নিরাপত্তা ও আমেরিকান নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
যুক্তরাষ্ট্র যে কোনো সময় ভেনেজুয়েলায় হামলা চালাতে পারে: ট্রাম্প
যুক্তরাষ্ট্র যে কোনো সময় ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২ ডিসেম্বর) মন্ত্রিসভার বৈঠকে তিনি জানান, ভেনেজুয়েলার মাদক কারবার এবং অবৈধ নেশা উৎপাদন-পরিচালনা রুখতে এ অভিযান পরিচালনা হবে। ভেনেজুয়েলার মাদক কারবারিরা বিপুল পরিমাণ ফেনটানিল তৈরি করে যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে, যার কারণে প্রতি বছর হাজার হাজার মার্কিন নাগরিক মারা যাচ্ছে বলে দাবি করেন ট্রাম্প। শুধু গত বছরই এ ধরনের মাদকের কারণে দুই লাখ মানুষের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
শ্রীলঙ্কায় বন্যাদুর্গতদের মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে বিতর্কে পাকিস্তান
ঘূর্ণিঝড় ডিতওয়াহর আঘাতে শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি যখন বাড়ছে, ঠিক সেই সংকটময় মুহূর্তে পাকিস্তান থেকে পাঠানো মেয়াদোত্তীর্ণ ত্রাণ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে কলম্বোতে। বার্তাসংস্থা এএফপি ও নিউজ ১৮ তাদের প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের পাঠানো চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, খাদ্যপণ্যসহ বিভিন্ন ত্রাণ সামগ্রীর বেশ কিছু আইটেমের মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়ে গেছে। ত্রাণের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছেন শ্রীলঙ্কার কর্মকর্তারা
ইসরায়েলের সঙ্গে সব ধরনের কার্যক্রম স্থগিত করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ইসরায়েলের সঙ্গে সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে এবং নতুন কোনো আবেদন গ্রহণ করছে না। এর মধ্যে রয়েছে একটি ইসরায়েলি কিডনি দান–সংক্রান্ত রেকর্ড স্বীকৃতির আবেদনও। বুধবার স্থানীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।
পুতিন যুদ্ধ শেষ করতে চান, দাবি ট্রাম্পের
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের অবসান চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৩ ডিসেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, মস্কো সফরকারী তাঁর বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জামাতা ও অনানুষ্ঠানিক উপদেষ্টা জ্যারেড কুশনারের সঙ্গে পুতিনের বৈঠকের পর তার এই ধারণা হয়েছে। ট্রাম্প বলেন, 'তাদের ধারণা খুব স্পষ্ট, পুতিন যুদ্ধ শেষ করতে চান। তিনি একটি সমঝোতায় পৌঁছাতে চান।'
দিল্লিতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ সন্ধ্যায় দিল্লি পৌঁছালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানান। করমর্দন, আলিঙ্গন ও শুভেচ্ছা বিনিময়ের পর দুই নেতা একই গাড়িতে বিমানবন্দর ত্যাগ করেন।
সুড়ঙ্গে আটকা ৪০ হামাস সদস্যকে হত্যা ইসরায়েলের
দক্ষিণ গাজার রাফাহ এলাকায় হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্কে আটকা পড়া অন্তত ৪০ জন হামাস সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় ২০০ হামাস যোদ্ধা কয়েক মাস ধরে ওই সুড়ঙ্গগুলোতে আটকা ছিলেন। তাদের মধ্যে কেউ কেউ বের হতে সক্ষম হলেও অনেকে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। আবার কেউ কেউ আত্মসমর্পণও করেছেন।
পাকিস্তানসহ চার দেশে ভিওএ অফিস বন্ধের সিদ্ধান্ত
ভয়েস অব আমেরিকা (ভিওএ)-এর বেশ কয়েকটি বিদেশি অফিস বন্ধের পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। বিষয়টি কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে মার্কিন সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র-তহবিলপ্রাপ্ত আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর পরিসর সীমিত করার চলমান উদ্যোগের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, ২৫ নভেম্বর কংগ্রেসে পাঠানো নোটিশে ভিওএ-এর মূল সংস্থার প্রধান ও ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ক্যারি লেক ছয়টি সংবাদ ব্যুরো এবং চারটি বিদেশি মার্কেটিং অফিস বন্ধের পরিকল্পনার কথা জানিয়েছেন।