আন্তর্জাতিক
তানজানিয়ায় নির্বাচনের পর রাষ্ট্রীয় দমন–পীড়ন, গণহত্যার প্রমাণ পেল সিএনএন
তানজানিয়ায় বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশজুড়ে শুরু হওয়া ভয়াবহ দমন–পীড়ন নিয়ে সিএনএনের তদন্তে উঠে এসেছে নৃশংসতার চমকে ওঠা তথ্য। প্রতিবেদনে সরকারি বাহিনীর নির্মমতা, গুলিতে শতাধিক মানুষের মৃত্যু এবং সম্ভাব্য গণকবরের উল্লেখ পাওয়া গেছে। গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে বিরোধীদের অনেককে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরিয়ে দিয়ে প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান ৯৮ শতাংশ ভোট পাওয়ার দাবি করেন।
নাইজেরিয়ার স্কুল থেকে ২২৭ শিক্ষার্থী- শিক্ষক অপহরণ
নাইজেরিয়ার মধ্যাঞ্চলের নাইজার রাজ্যের সেন্ট মেরিস নামের একটি ক্যাথলিক স্কুল থেকে ২২৭ জনকে অপহরণ করেছে বন্দুকধারীরা। অপহৃতদের মধ্যে ২১৫ জন ছাত্রী এবং বাকি ১২ জন শিক্ষক। এক সপ্তাহের ব্যাবধানে দুটি বড় অপহরণের ঘটনার সম্মুখীন হলো দেশটি। নিরাপত্তাঝুকিতে ইতোমধ্যেই পাশের কাতসিনা ও মালভূমি রাজ্যের প্রশাসন সতর্কতামূলকভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। নাইজার রাজ্যেও নেয়া হয়েছে একই ধরনের ব্যবস্থা।
যুদ্ধবিরতির পর গাজায় ৬৭ শিশু নিহত: ইউনিসেফ
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে গাজা উপত্যকায় কমপক্ষে ৬৭ জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)। খবর আল-জাজিরা। শুক্রবার (২১ নভেম্বর) জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পাইরেস একথা জানান।
আরএসএফ তিন দিনে ২৭ হাজার সুদানি নাগরিককে হত্যা করেছে: দারফুর গভর্নর
উত্তর দারফুরের রাজধানী এল-ফাশার দখলের মাত্র তিন দিনের মধ্যে পরামিলিটারী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ২৭ হাজার সুদানি নাগরিককে হত্যা করেছে বলে দাবি করেছেন দারফুরের গভর্নর মিন্নি আরকো মিনাওই। শনিবার (২১ নভ্ম্বের) মিডল ইস্ট আইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি। মিনাওইর দাবি করা হত্যার সংখ্যাটি পূর্বের অনুমানের চেয়ে কয়েকগুণ বেশি। এর আগে, সরকারি কর্মকর্তা ও মানবিক সংস্থাগুলো ২,৫০০ নাগরিকের মৃত্যুর অনুমান করেছিল।
ইউক্রেন সংকট নিয়ে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা ‘রুশ ইচ্ছাপত্র’ নয় : যুক্তরাষ্ট্র
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিরসনে ট্রাম্পের ২৮দফা পরিকল্পনা রাশিয়ার কোনো ইচ্ছাপত্র নয় বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। খবর এএফপি। শনিবার (২২ নভেম্বর) একদল মার্কিন সিনেটরের আনা অভিযোগ প্রত্যাখ্যান করে এই দাবি করেন তারা।
ট্রাম্প দিতে চাইলেও এফ-৩৫ পাবে না সৌদি, কিন্তু কেন?
মার্কিন আইন অনুসারে সৌদি আরবকে সবচেয়ে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে বাধা দেবে ইসরাইল। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে আশ্বস্ত করেছেন যে সৌদি আরব সবচেয়ে উন্নত এফ-৩৫ পাবে না। নেতানিয়াহুর এই অবস্থান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে সরাসরি চ্যালেঞ্জ করছে। ট্রাম্প সম্প্রতি সৌদি যুবরাজের সফরে বলেছেন, সৌদি আরবকে এফ-৩৫ দেওয়া উচিত।
লেবাননের জনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা
লেবাননের রাজধানী বৈরুতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ভয়ংকর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। রবিবার (২৩ নভেম্বর) বৈরুতের দক্ষিণের উপশহর হারেত হরাইকে জনবসতিপূর্ণ এলাকায় এই হামলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন।
পেশোয়ারে এফসি সদর দপ্তরে আত্মঘাতী হামলা
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে আধাসামরিক বাহিনী ফেডারেল কনস্ট্যাবুলারির (এফসি) সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত তিনজন সন্ত্রাসী ও তিনজন আধাসামরিক বাহিনীর সদস্যের মৃত্যু হয়েছে। হামলার পর পুরো এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) এই হামলা সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম 'দ্য ডন'।
হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না: নেতানিয়াহু
মুক্তি দেওয়া হবে এমন জিম্মি ব্যক্তিদের তালিকা হামাস প্রকাশ না করা পর্যন্ত পূর্বনির্ধারিত সময়ে যুদ্ধবিরতি কার্যকর হবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ রোববার এমন হুঁশিয়ারি দিয়েছেন।মুক্তি দেওয়া হবে এমন জিম্মি ব্যক্তিদের তালিকা হামাস প্রকাশ না করা পর্যন্ত পূর্বনির্ধারিত সময়ে যুদ্ধবিরতি কার্যকর হবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ রোববার এমন হুঁশিয়ারি দিয়েছেন।