উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২২ নভেম্বর, ২০২৬ ১৩:৩৬:৪৬
ছবি: পিএমও

দেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) অবদান বাড়িয়ে ২০৩১ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সময়ের মধ্যে এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য জাতীয় এসএমই নীতিমালা ২০২৬-এর খসড়া তৈরি করা হয়েছে, যা শিগগিরই মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

রোববার (২২ নভেম্বর) ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও স্বনির্ভরতা অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন এসএমই নীতিমালার মাধ্যমে বাংলাদেশকে উৎপাদন ও রপ্তানির আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের।

তিনি জানান, ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের সামনে যেসব অর্থনৈতিক চ্যালেঞ্জ আসবে, সেগুলো বিবেচনায় রেখেই নীতিমালার খসড়া তৈরি করা হয়েছে। পাশাপাশি ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতির আকার এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে বড় শিল্পের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।

তারেক রহমান বলেন, তৈরি পোশাকের বাইরেও চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল শিল্পে উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে হবে। এসএমই প্রতিষ্ঠানগুলোকে শুধু দেশের বাজারের জন্য পণ্য উৎপাদন না করে বড় শিল্পের উপকরণ ও যন্ত্রাংশ সরবরাহকারী এবং রপ্তানিমুখী প্রতিষ্ঠানে রূপ দেওয়ার প্রয়োজন রয়েছে।

অনুষ্ঠানে দেশের শিল্পায়ন ও কর্মসংস্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশে প্রথমবারের মতো গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠা এবং বিদেশে জনশক্তি রপ্তানির ধারা শুরুর ক্ষেত্রে জিয়াউর রহমানের উদ্যোগ গুরুত্বপূর্ণ ছিল।

এসএমই খাতের প্রসারে অঞ্চলভিত্তিক শিল্প ক্লাস্টার গড়ে তোলার ওপরও জোর দেন তিনি। প্রধানমন্ত্রী জানান, এসএমই ফাউন্ডেশন দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে। এসব এলাকাকে ‘ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট’ ও ক্রিয়েটিভ ইকোনমি কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। স্থানীয় ঐতিহ্য ও সৃজনশীল পণ্যের উন্নয়নে জাতীয় ক্রিয়েটিভ ও ডিজাইন সেন্টার প্রতিষ্ঠার আশাও প্রকাশ করেন তিনি।

বাংলাদেশের পণ্য আন্তর্জাতিক বাজারে পরিচিত করতে সিঙ্গাপুর, লন্ডন ও প্যারিসের মতো শহরের বাণিজ্যিক কেন্দ্রে সরকারি উদ্যোগে মেলার আয়োজনের বিষয়েও সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তারেক রহমান। বিদেশি ক্রেতাদের কাছ থেকে সরাসরি অর্ডার পাওয়ার পর তা বাস্তবায়নে ব্যাংকিং সুবিধা ও প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আগামী পাঁচ বছরে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি ‘মেইড ইন বাংলাদেশ’ ও ‘ক্রিয়েটিভ ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের মাধ্যমে পণ্যের বাজার সম্প্রসারণ এবং জিআই, ট্রেডমার্ক ও ডিজাইন নিবন্ধনে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

ব্যবসা পরিচালনায় প্রশাসনিক জটিলতা, সময় ও ব্যয় কমানোর পাশাপাশি এসএমই খাতের জন্য পিটিআর চালুর বিষয়টিও বিবেচনা করছে সরকার বলে জানান তিনি।

এ ছাড়া এসএমই ফাউন্ডেশনের ‘এসএমই সৃষ্টি’ কর্মসূচির আওতায় আগামী চার বছরে দেশের ৬৪ জেলায় প্রতিবছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগের মাধ্যমে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

​​​সদ্য সংবাদ/এসএস​

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সদ্য. সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সদ্য. সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট