আন্তর্জাতিক
পশ্চিম তীরে নতুন করে ইহুদি বসতির অনুমোদন ইসরায়েলের
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চলাকালীন অবস্থাতেই পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য ৭৬৪টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে ইসরায়েলের সরকার। বুধবার (১০ ডিসেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল সেভেনের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) রামাল্লার হাশমোনাইম এলাকায় ৪৭৮টি, বেইতার ইল্লিত এলাকায় ২৩০টি এবং গিভাত জেএভ এলাকায় ৫৬টি বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরায়েলের সরকার। তবে ইসরায়েল সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
টানা বৃষ্টিতে গাজায় বন্যা: ডুবে গেছে অসংখ্য তাঁবু, বিপাকে বাস্তুচ্যুতরা
গাজায় টানা ভারী বর্ষণের ফলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। ফলে, গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বহু বাস্তুচ্যুত মানুষের তাঁবু প্লাবিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রাফাহর ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, ভারী বর্ষণের কারণে দক্ষিণ গাজার বিভিন্ন শিবিরে মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তারা সহায়তার জন্য ফোন করছেন। অনেক পরিবার তাবুর ভিতরেই আটকা পড়ে রয়েছেন।
৬.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামি সতর্কতা জারি
কয়েক দিন আগেই জাপানের উত্তর-পূর্বাঞ্চলে অনুভূত হওয়া ৭.৫ মাত্রার একটি ভূমিকম্পের পর আবারও একই এলাকায় ৬.৭ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দেশটির আবহাওয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করে। এর আগের ৭.৫ মাত্রার ভূমিকম্পে অন্তত ৫০ জন আহত হয়েছিল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৬.৫ ধরা হলেও পরবর্তী আপডেটে জাপানের আবহাওয়া সংস্থা তা পরবর্তীতে সংশোধন করে ৬.৭ মাত্রা প্রকাশ করে।
ব্যাপক বিক্ষোভের মুখে বুলগেরিয়ার সরকারের পদত্যাগ
দেশজুড়ে চলমান দুর্নীতিবিরোধী আন্দোলন ও বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিল বুলগেরিয়ার সরকার। খবর রয়টার্স। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধানমন্ত্রী রোসেন ঝেলিয়াজকভ তার সরকারের পদত্যাগের ঘোষণা দেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, দুর্নীতিবিরোধী কর্মসূচির মাধ্যমে আন্দোলনের শুরু হলেও তা দ্রুতই সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।
ভারতের অন্ধ্রপ্রদেশে বাস খাদে পড়ে ৯ নিহত
ভারতের অন্ধ্রপ্রদেশের আল্লুরি জেলায় পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৯ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার (১২ ডিসেম্বর) স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি। আল্লুরি জেলা কালেক্টর জানান, দুর্ঘটনাকবলিত বাসটিতে ৩৫ জন যাত্রীসহ দুই চালক ও এক ক্লিনার ছিলেন। আহতদের মধ্যে সাতজনকে প্রথমে চিন্তুরের সিএইচসি হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের ভদ্রাচলমে স্থানান্তরের প্রস্তুতি চলছে।
স্কুলে হিজাব নিষিদ্ধ করল অস্ট্রিয়া
অস্ট্রিয়া স্কুলে ১৪ বছরের কম বয়সি মেয়েদের হিজাব পরা নিষিদ্ধ করে নতুন আইন পাস করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দেশটির জাতীয় সংসদে এই আইন অনুমোদন দেওয়া হয়। সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আইন অনুযায়ী মুসলিম মেয়েদের হিজাব পরা সীমিত করা হলেও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও বিশেষজ্ঞরা এটিকে বৈষম্যমূলক এবং সমাজে আরও বিভাজন সৃষ্টিকারী বলে সমালোচনা করেছেন।
চেরনোবিলে পারমাণবিক তেজস্ক্রিয়া ভক্ষণকারী ছত্রাকের সন্ধান০
ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিষিদ্ধ অঞ্চলে বিজ্ঞানীরা এমন একটি নতুন জীবের সন্ধান পেয়েছেন, যা প্রচণ্ড রেডিয়েশনকেও শক্তি হিসেবে ব্যবহার করে বেঁচে থাকতে পারে। প্রায় ৪০ বছর আগে ১৯৮৬ সালে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-৪ রিয়্যাক্টরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ইতিহাসের অন্যতম এই ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়। নিহতের সংখ্যা আদতে কম মনে হলেও এর আসল প্রভাব পড়ে ৩ লাখ ৪০ হাজার মানুষের ওপর।
সীমান্তে সংঘাতের মধ্যেই থাই প্রধানমন্ত্রী ভেঙে দিলেন পার্লামেন্ট
প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে চলমান সীমান্ত সংঘাতের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এই স্বিদ্ধান্তের কথা জানায়। ফলে, আগামী বছরের শুরুতে দেশটিতে সাধারণ নির্বাচনের আয়োজন করার সুযোগ তৈরি হয়েছে। গত আগস্টে নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে থাইল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত হওয়ার পর অনুতিন চার্নভিরাকুল প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলা: নিহত ১০, আহত ১৪
অস্ট্রেলিয়ার বিখ্যাত বন্ডি সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হামলাকারীও রয়েছে। এ ঘটনায় সাধারণ নাগরিকসহ মোট ১৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন।
হাইকমিশনারকে তলবের পর অন্তর্বর্তী সরকারের অভিযোগ প্রত্যাখ্যান করে নয়াদিল্লির বিবৃতি
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের পর অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে উত্থাপিত অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে ভারত। তলবের প্রেক্ষাপটে নিজেদের অবস্থানও স্পষ্ট করেছে নয়াদিল্লি।
বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানির মামলা ট্রাম্পের
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানির মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬১ হাজার কোটি টাকা। সোমবার (১৫ ডিসেম্বর) ব্রিটিশ এই গণমাধ্যমের বিরুদ্ধে মামলা করেন ট্রাম্প। মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলসে হামলার ঘটনায় ট্রাম্প সমর্থকদের উসকানি দিয়েছেন, এমন দাবি করে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছিল বিবিসি।
ঘন কুয়াশায় ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪
ভারতের উত্তর প্রদেশের মথুরায় ঘন কুয়াশার কারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২৫ জন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে দিল্লি–আগ্রা এক্সপ্রেসওয়ে- যমুনা এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ঘন কুয়াশায় দৃষ্টিসীমা অত্যন্ত কমে যাওয়ায় একের পর এক সাতটি বাস ও তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর কয়েকটি যানবাহনে আগুন ধরে গেলে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।