লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন

স
সদ্য সংবাদ ডেস্ক
২২ নভেম্বর, ২০২৬ ১৬:৩৮:০০
ছবি: সংগৃহীত

লন্ডন সফর শেষে আজ দেশে ফিরছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দেশে পৌঁছে সন্ধ্যায় গণমাধ্যমের মুখোমুখি হবেন তিনি। এর পরদিনই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় ঐক্য নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে তাঁর।

রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর বহির্গমন টার্মিনালের সামনের পার্কিং এলাকায় সংবাদ সম্মেলন করবেন নাহিদ ইসলাম। এ সময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বক্তব্য দিতে পারেন। সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

এদিকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে সোমবার (২৩ নভেম্বর) থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই প্রক্রিয়ার শুরুতেই এনসিপির একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবে। দলীয় সূত্র জানিয়েছে, নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে। অন্য তিন সদস্যের নাম নাহিদ ইসলাম দেশে ফেরার পর তাঁর সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।

এর আগে জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সেই আহ্বানে ইতিবাচক সাড়া দিয়ে এনসিপি বৈঠকে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর দলটির প্রতিনিধিরা সাক্ষাৎ করবেন। জাতীয় ঐক্যের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি।​

​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সদ্য. সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সদ্য. সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট