শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে হাইসি মঙ্গোলিয়ান ও তিব্বতি স্বায়ত্তশাসিত অঞ্চলের দাচাইদান ভূমিকম্প কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় বিকেল ৫টা ৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের পর দ্রুত পদক্ষেপ নিয়ে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের মধ্যে উৎপত্তিস্থলের কাছাকাছি থাকা সব কয়লা খনির শ্রমিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে দুর্গত এলাকায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনও জানা যায়নি।

চীন ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে, যার স্থানাঙ্ক ৩৭.৮০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৫.৫৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। উৎপত্তিস্থলের ১০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গড় উচ্চতা প্রায় ৪,৩০২ মিটার।

শক্তিশালী এই ভূমিকম্পের পর চীন ভূমিকম্প প্রশাসন দ্রুত লেভেল-থ্রি জরুরি প্রতিক্রিয়া প্রটোকল চালু করেছে। ভূমিকম্প প্রশাসনের প্রধান ওয়াং কুন জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারের নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে পরিস্থিতি পর্যালোচনা করেন।

তিনি আফটারশক পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও ট্র্যাকিং আরও জোরদার করার নির্দেশ দেন, যাতে যেকোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ছিংহাই প্রাদেশিক ভূমিকম্প সংস্থার একটি বিশেষ মাঠ পর্যায়ের দল ইতোমধ্যে দুর্গত এলাকায় পৌঁছে স্থানীয় প্রশাসনকে উদ্ধার কাজে সহায়তা করছে।

সূত্র: চায়না ডেইলি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী