ইউক্রেন যুদ্ধে হতাহত ২০ লাখ ছাড়াল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ও ইউক্রেন মিলিয়ে মোট হতাহতের সংখ্যা ২০ লাখ অতিক্রম করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

গবেষণা অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার মোট হতাহতের সংখ্যা প্রায় ১৪ লাখ। এর মধ্যে নিহত, আহত ও নিখোঁজ সেনাসদস্য অন্তর্ভুক্ত। নিহতের সংখ্যা প্রায় সাড়ে চার লাখ। গবেষকদের দাবি, দেশটির মোট জনসংখ্যার প্রায় এক শতাংশ কোনো না কোনোভাবে এ যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গবেষণার লেখক সেথ জি. জোন্স ও রাইলি ম্যাকক্যাবের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সব যুদ্ধে নিহত সেনার সম্মিলিত সংখ্যার তুলনায় ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিহত সেনার সংখ্যা চার গুণেরও বেশি। একইভাবে সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ার পূর্ববর্তী সব যুদ্ধে নিহত সেনার মোট সংখ্যার চেয়েও এটি প্রায় নয় গুণ বেশি।

তবে রাশিয়ার সব অঞ্চলে হতাহতের হার সমান নয়। তুলনামূলক দরিদ্র ও জাতিগত সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে প্রাণহানির হার বেশি বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, রাশিয়া বর্তমানে যে হারে সেনা হারাচ্ছে, সে তুলনায় নতুন সেনা নিয়োগ দিতে পারছে না।

অন্যদিকে ইউক্রেনের মোট হতাহতের সংখ্যা ৫ লাখ ২৫ হাজার থেকে ৬ লাখ ২৫ হাজারের মধ্যে হতে পারে বলে গবেষণায় অনুমান করা হয়েছে। এর মধ্যে নিহতের সংখ্যা ১ লাখ ২৫ হাজার থেকে দেড় লাখ।

রাশিয়া ও ইউক্রেন কোনো দেশই এখন পর্যন্ত মোট হতাহতের আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি। তবে সিএসআইএসের এই মূল্যায়ন পশ্চিমা দেশগুলোর পূর্ববর্তী বিভিন্ন হিসাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

গবেষণায় আরও বলা হয়েছে, চলতি বছরের প্রথমার্ধে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার ক্ষয়ক্ষতির হার আরও বেড়েছে। বর্তমানে প্রতি একজন ইউক্রেনীয় সেনা নিহত, আহত বা নিখোঁজ হওয়ার বিপরীতে প্রায় আটজন রুশ সেনা হতাহত হচ্ছেন। অথচ যুদ্ধের অধিকাংশ সময় এ অনুপাত ছিল দুই থেকে তিনজন রুশ সেনার বিপরীতে একজন ইউক্রেনীয় সেনা।

গবেষকদের মতে, ইউক্রেনের ড্রোন সক্ষমতার উল্লেখযোগ্য উন্নতি এ পরিবর্তনের অন্যতম কারণ। সামনের যুদ্ধরেখায় ড্রোনের ব্যাপক ব্যবহারের ফলে রুশ বাহিনীর অগ্রসর হওয়া কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি গভীর স্তরভিত্তিক প্রতিরক্ষা কৌশলও রাশিয়ার হতাহত বাড়ানোর পাশাপাশি তাদের অগ্রযাত্রা সীমিত করেছে।

তবে শুধু ড্রোন কৌশলই নয়, রাশিয়ার দীর্ঘমেয়াদি ক্ষয়ক্ষতির পেছনে আরও কয়েকটি কারণ রয়েছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ক্ষয়িষ্ণু যুদ্ধকৌশল, সমন্বিত সামরিক অভিযান পরিচালনায় দুর্বলতা, কৌশলগত সীমাবদ্ধতা, প্রশিক্ষণের ঘাটতি, দুর্নীতি এবং সেনাদের নিম্ন মনোবল উল্লেখযোগ্য।

সিএসআইএসের মূল্যায়ন অনুযায়ী, মোট হতাহতের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যাওয়ায় ইউক্রেন যুদ্ধ ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী সংঘাতে পরিণত হয়েছে। হতাহতের দিক থেকে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্ট্যালিনগ্রাদের যুদ্ধের সমপর্যায়ে বা তারও বেশি হতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী