ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ভারতের সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। বর্তমানে তিনি ভারতীয় সেনাবাহিনীর উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আগামী ৩০ জুন অবসর গ্রহণ করলে একই দিন দায়িত্ব গ্রহণ করবেন ধীরাজ শেঠ। তিনি ২০২৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯৮৬ সালের ডিসেম্বরে সাঁজোয়া বাহিনীতে কমিশনপ্রাপ্ত ধীরাজ শেঠ প্রায় চার দশকের সামরিক জীবনে অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সেনাবাহিনীর যুদ্ধক্ষমতা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি আধুনিকায়নে তার অবদান উল্লেখযোগ্য।

কর্মজীবনে তিনি বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান স্ট্রাইক ফরমেশন ‘সুদর্শন চক্র কোর’-এর নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দিল্লি অঞ্চলের জেনারেল অফিসার কমান্ডিং হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পরে তিনি সাউথ ওয়েস্টার্ন কমান্ড ও সাউদার্ন কমান্ডের প্রধান হিসেবে কাজ করেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেনাসদরে কৌশলগত পরিকল্পনা ও সক্ষমতা উন্নয়ন বিভাগেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গঠনে তার ভূমিকার জন্য তিনি সামরিক অঙ্গনে ব্যাপক স্বীকৃতি অর্জন করেছেন।

উল্লেখ্য, বিদায়ী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ২০২৪ সালের ৩০ জুন দায়িত্ব গ্রহণ করেন। কর্মজীবনে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পরম বিশিষ্ট সেবা পদক (২০২৪) এবং অতি বিশিষ্ট সেবা পদক (২০২১) লাভ করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন