ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ বিস্ফোরণের শঙ্কা, সরানো হলো ৪০ হাজার বাসিন্দাকে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অরেঞ্জ কাউন্টিতে একটি অ্যারোস্পেস প্লাস্টিক কারখানার রাসায়নিক ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস নির্গত হওয়ায় বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় আশপাশের কয়েকটি শহর থেকে প্রায় ৪০ হাজার মানুষকে জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গার্ডেন গ্রোভ শহরের একটি অ্যারোস্পেস প্লাস্টিক কারখানায় থাকা বিশাল স্টোরেজ ট্যাংক অতিরিক্ত গরম হয়ে পড়ে। পরে সেখান থেকে বিপজ্জনক গ্যাস বের হতে শুরু করে। ট্যাংকটিতে ৬ থেকে ৭ হাজার গ্যালন মিথাইল মেথাক্রাইলেট সংরক্ষিত ছিল, যা প্লাস্টিক ও উড়োজাহাজের বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত হয়।

গার্ডেন গ্রোভ ফায়ার বিভাগের প্রধান ক্রেইগ কোভি বলেন, ট্যাংকটি যেকোনো সময় বিস্ফোরিত হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


ঝুঁকি বাড়তে থাকায় গার্ডেন গ্রোভ ছাড়াও সাইপ্রেস, স্ট্যানটন, আনাহাইম, বুয়েনা পার্ক ও ওয়েস্টমিনস্টার শহরের কিছু এলাকার বাসিন্দাদের দ্রুত সরে যেতে নির্দেশ দেওয়া হয়।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও কর্তৃপক্ষ সতর্ক করেছে, ট্যাংকটি বিস্ফোরিত হলে রাসায়নিক পদার্থ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে পারে এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকর্মীরা বালুর বস্তা দিয়ে অস্থায়ী বাঁধ তৈরি করছেন, যাতে রাসায়নিক পদার্থ ড্রেন বা খালের মাধ্যমে পরিবেশে ছড়িয়ে না পড়ে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এই রাসায়নিক থেকে নির্গত গ্যাসের কারণে শ্বাসকষ্ট, চোখে জ্বালা, মাথাব্যথা ও বমিভাব দেখা দিতে পারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত দুটি ট্যাংকের একটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও অন্যটি এখনও অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

এদিকে, হঠাৎ বাড়িঘর ছাড়তে বাধ্য হওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই প্রয়োজনীয় কাগজপত্র ও সামান্য জিনিসপত্র নিয়েই নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে বেরিয়ে যান।

কারখানার কাছাকাছি বসবাসকারী ড্যানি ফাম জানান, শুক্রবার সকালে তাঁর রুমমেট দরজায় ধাক্কা দিয়ে দ্রুত এলাকা ছাড়তে বলেন। পরে তিনি কেবল মানিব্যাগ ও পাসপোর্ট নিয়ে পাশের শহরে এক বন্ধুর রেস্তোরাঁয় আশ্রয় নেন।

উল্লেখ্য, গার্ডেন গ্রোভ শহরটি লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৬১ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। শহরটি ডিজনিল্যান্ডের কাছাকাছি হওয়ায় ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন