আন্তর্জাতিক

রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে ভয়াবহ তথ্য

রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে ভয়াবহ তথ্য

ওমর আহমদ সেই বিভীষিকাময় অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘গ্রামে কোনো গবাদিপশু বা হাঁস-মুরগি অবশিষ্ট ছিল না, অথচ আগে প্রতিটি বাড়িতেই এগুলো ছিল। শুনলাম আরাকান আর্মি সব লুট করে নিয়ে গেছে। এরপর আমি ধানক্ষেতের দিকে যাই, যেখানে আমার নিকটাত্মীয়সহ প্রায় ৮০ জন গ্রামবাসীকে হত্যা করা হয়েছিল। সেখানে গিয়ে দেখি চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে কঙ্কাল আর মানুষের খুলি। মাংস পচে গেলেও লাশের কাপড়গুলো তখনও অক্ষত ছিল।’

২৫ জুলাই, ২০২৬
সান ডিয়েগোর মসজিদে বন্দুক হামলা: হামলাকারীসহ নিহত ৫

সান ডিয়েগোর মসজিদে বন্দুক হামলা: হামলাকারীসহ নিহত ৫

সান ডিয়েগো পুলিশ প্রধান স্কট ওয়াহল জানান, সক্রিয় বন্দুকধারীর খবর পাওয়ার মাত্র চার মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মসজিদের সামনে তিনজনের মরদেহ দেখতে পায়। তিনি বলেন, 'ঘটনাটি বর্ণবাদী বা বিদ্বেষপ্রসূত অপরাধ কি না, সেটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।' পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলার সময় নিহত নিরাপত্তাকর্মী সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন। তার ওই পদক্ষেপের কারণেই আরও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। নিহত অন্য দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

২৫ জুলাই, ২০২৬
বেলজিয়ামে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল স্কুলবাসে , নিহত ৪

বেলজিয়ামে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল স্কুলবাসে , নিহত ৪

বেলজিয়ামের রেল অবকাঠামো পরিচালনাকারী প্রতিষ্ঠান ইনফ্রাবেলের মুখপাত্র ফ্রেদেরিক সাক্রে জানান, স্থানীয় সময় সকাল ৮টা ৮ মিনিটের দিকে সংঘর্ষের ঘটনাটি ঘটে। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে হতাহতদের বিষয়ে বিস্তারিত জানাতে তিনি বিরত থাকেন। তিনি আরও জানান, ট্রেনটি দুর্ঘটনার পর প্রায় এক কিলোমিটার দূরের পরবর্তী স্টেশনে গিয়ে থামে।

২৫ জুলাই, ২০২৬
১২ দিন কোমায়! তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর রহস্যমৃত্যু

১২ দিন কোমায়! তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর রহস্যমৃত্যু

কলকাতার গড়িয়ায় এক স্কুলছাত্রের মৃত্যুকে ঘিরে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিদিনের মতোই সন্তানকে স্কুলে পাঠিয়েছিলেন বাবা-মা। কিন্তু স্কুল ছুটির পর ছেলেকে নিতে গিয়ে বাবা দেখেন, তৃতীয় শ্রেণির ছাত্র আয়ুষ কুমার নাথ প্রায় অচেতন অবস্থায় পড়ে আছে। এরপর টানা ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত রোববার হাসপাতালে মারা যায় শিশুটি। ঘটনাটি ঘটেছে গড়িয়ার নেতাজিনগরের মহর্ষি বিদ্যা মন্দির স্কুলে। আয়ুষের পরিবার ও অন্যান্য অভিভাবকদের অভিযোগ, অসুস্থ থাকার কথা জানানোর পরও স্কুল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দেয়নি। এমনকি পরিবারের সঙ্গে যোগাযোগও করা হয়নি। এ ঘটনায় স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে নেতাজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

২৫ জুলাই, ২০২৬
মমতার তৃণমূলে ভাঙন, বহিষ্কৃত ঋতব্রত ব্যানার্জীকে বিরোধী দলনেতা বানালেন ৫৮ বিদ্রোহী বিধায়ক

মমতার তৃণমূলে ভাঙন, বহিষ্কৃত ঋতব্রত ব্যানার্জীকে বিরোধী দলনেতা বানালেন ৫৮ বিদ্রোহী বিধায়ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতা হারানোর পর এবার ভাঙনের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অমান্য করে দলের ৫৮ জন বিধায়ক বহিষ্কৃত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় বিরোধী দলের নেতা নির্বাচিত করেছেন।

২৫ জুলাই, ২০২৬
পশ্চিমবঙ্গে কোরবানির বাজারে সংকট, দ্রুত সিদ্ধান্তের ইঙ্গিত শুভেন্দু সরকারের

পশ্চিমবঙ্গে কোরবানির বাজারে সংকট, দ্রুত সিদ্ধান্তের ইঙ্গিত শুভেন্দু সরকারের

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৮ মে) পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের মন্ত্রিসভার বৈঠকের পর এ বিষয়ে কথা বলেন নারী ও শিশু কল্যাণমন্ত্রী অগ্নিমিত্র পাল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, পুরো পরিস্থিতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, 'বর্তমান পরিস্থিতি মোকাবিলায় খুব শিগগিরই রাজ্য সরকার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে। এ বিষয়ে বিস্তারিত মুখ্যমন্ত্রী নিজেই জানাবেন।'

২৫ জুলাই, ২০২৬
কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করলেন ফিরহাদ হাকিম

কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করলেন ফিরহাদ হাকিম

কলকাতা পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। তিনি সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার।

২৫ জুলাই, ২০২৬
রাজস্থানে খোলা মাঠে ৫শ গরুর মৃতদেহ, ভারতজুড়ে তীব্র ক্ষোভ

রাজস্থানে খোলা মাঠে ৫শ গরুর মৃতদেহ, ভারতজুড়ে তীব্র ক্ষোভ

পৌর কমিশনার জানান, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। মৃত পশুগুলোকে যথাযথ নিয়ম মেনে সম্মানজনকভাবে সমাহিত করা হয়েছে, যাতে স্থানীয় বাসিন্দারা দুর্গন্ধ ও দূষণের হাত থেকে রক্ষা পান। এ ঘটনায় চরম অবহেলার অভিযোগে মৃত পশুর চামড়া ও হাড় অপসারণের দায়িত্বে থাকা ঠিকাদার গোপারামের চুক্তি বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
মার্কিন বিশ্ববিদ্যালয় ৮৯টি তাজা মরদেহ ‘বিক্রি ’ ইসরায়েলের কাছে!

মার্কিন বিশ্ববিদ্যালয় ৮৯টি তাজা মরদেহ ‘বিক্রি ’ ইসরায়েলের কাছে!

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া (ইউএসসি) এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগোর (ইউসিএসডি) মৃতদেহ দান কর্মসূচি নিয়ে অভিযোগ উঠেছে। শিক্ষা ও চিকিৎসা গবেষণার জন্য দান করা মৃতদেহ মার্কিন নৌবাহিনী ও বিদেশি সামরিক চিকিৎসা প্রশিক্ষণে ব্যবহৃত হচ্ছে, যার মধ্যে ইসরায়েলি সামরিক সার্জনদের প্রশিক্ষণের বিষয়ও রয়েছে। এ নিয়ে চাঞ্চল্যকর বিতর্কের সৃষ্টি হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত

কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন বিদেশি নাগরিক আহত হয়েছেন এবং একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

২৫ জুলাই, ২০২৬
জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় নিহত ১২, আহত ৯

জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় নিহত ১২, আহত ৯

দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গের ক্লিভল্যান্ড এলাকার একটি অনানুষ্ঠানিক বসতিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে দেশটির পুলিশ। স্থানীয় পুলিশ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ক্লিভল্যান্ড এলাকার ওই বসতিতে হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটের দিকে গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

২৫ জুলাই, ২০২৬
ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে অস্বস্তির ইঙ্গিত, অনিশ্চয়তায় ইরান আলোচনা

ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে অস্বস্তির ইঙ্গিত, অনিশ্চয়তায় ইরান আলোচনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর সাম্প্রতিক ফোনালাপকে ঘিরে দুই নেতার সম্পর্কে নতুন করে টানাপোড়েনের আভাস পাওয়া গেছে। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে মতবিরোধের কারণে ইরানকে কেন্দ্র করে চলমান কূটনৈতিক প্রচেষ্টাও অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সোমবার (১ জুন) দুই নেতার মধ্যে টেলিফোনে কথা হয়। ওই আলোচনায় ট্রাম্প নেতানিয়াহুর প্রতি অসন্তোষ প্রকাশ করেন এবং তাকে অকৃতজ্ঞ বলেও মন্তব্য করেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ