আন্তর্জাতিক
লেবাননে ইসরাইলি বিমান হামলা, নিহত ১২
লেবাননজুড়ে ব্যাপক বিমান ও গোলাবর্ষণ চালিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। বিভিন্ন শহরে ধারাবাহিক হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-এর লাইভ প্রতিবেদনে বলা হয়, আরনুন, ইয়োহমোর আল-শাকিফ, জাওতার আল-শারকিয়াহ ও মায়ফাদুনসহ একাধিক এলাকায় ভারী বোমাবর্ষণ চালানো হয়। পাশাপাশি নাবাতিয়েহ জেলার বিউফোর্ট দুর্গের কাছাকাছি এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে।
বাংলাদেশ সীমান্তে হুড়োহুড়ি, শুভেন্দুর হুঁশিয়ারি- জলদি ভাগো
ভারতের পশ্চিমবঙ্গে অবৈধ বিদেশি নাগরিকদের শনাক্ত করতে বিভিন্ন জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির ঘোষণার পর হাকিমপুর সীমান্তে উত্তেজনা ও উদ্বেগ দেখা দিয়েছে। সীমান্ত এলাকায় শত শত নথিহীন বাংলাদেশি জড়ো হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্যা টেলিগ্রাফ ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়, সোমবার গভীর রাত থেকে নারী, পুরুষ ও শিশুরা ব্যাগ, কম্বল ও ট্রলি নিয়ে সীমান্ত চৌকিতে আসতে শুরু করেন। গ্রেপ্তার হওয়ার আগেই সীমান্ত পেরিয়ে ফিরে যাওয়ার আশায় তারা সেখানে অবস্থান নেন।
ট্রাম্পের সফরের পর এবার চীন সফরে গেলেন পুতিন
চীন ও রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক নতুন কিছু নয়। দুই দেশের শীর্ষ নেতা এরই মধ্যে ৪০ বারের বেশি বৈঠক করেছেন, যা পশ্চিমা কোনো নেতার সঙ্গে শি জিনপিংয়ের সাক্ষাতের তুলনায় অনেক বেশি। সফরের আগে দেওয়া এক ভিডিও বার্তায় পুতিন দাবি করেন, চীন-রাশিয়া সম্পর্ক বর্তমানে “নজিরবিহীন উচ্চতায়” পৌঁছেছে। তিনি বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য দ্রুত বেড়েছে এবং এখন অধিকাংশ লেনদেনই মার্কিন ডলারের পরিবর্তে রুশ রুবল ও চীনা ইউয়ানে সম্পন্ন হচ্ছে। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে এটিকে মস্কোর জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সুরক্ষা হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ দখলে উসকানিদাতা পাটনার ‘খান স্যার’ এর কোচিং সেন্টারে হামলা
বাংলাদেশের রংপুর ও চট্টগ্রাম নিয়ে বিতর্কিত ও উসকানিমূলক বক্তব্যের অভিযোগে আলোচিত ভারতের বিহার রাজ্যের পাটনা জেলার শিক্ষক ও ইউটিউবার ফয়সাল খান ওরফে ‘খান স্যার’-এর কোচিং সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসসহ একাধিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) রাত ১০টার দিকে পাটনার কদমকুয়ান থানার আওতাধীন ‘খান গ্লোবাল কোচিং ইনস্টিটিউট’-এ এ হামলার ঘটনা ঘটে।
পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, সকল আরোহী নিহত
পাকিস্তান সেনাবাহিনীর এভিয়েশন শাখার একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ওই হেলিকপ্টারে থাকা সকল আরোহী নিহত হয়েছেন। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, বুধবার উড্ডয়নের সময় কারিগরি ত্রুটির কারণে মুজাফফরাবাদের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। পরে ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকর্মীরা পৌঁছান। হেলিকপ্টারে থাকা সকল আরোহী নিহত হয়েছেন। তবে হেলিকপ্টারে মোট কতজন আরোহী ছিলেন এবং তারা কারা ছিলেন- সেই সম্পর্কে কোনো তথ্য দেয়নি আইএসপিআর।
ইরানের কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে
হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কেশম দ্বীপে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুধবার (১০ জুন) স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে। ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, সর্বশেষ বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়, বুধবার ভোর থেকে হরমুজগান প্রদেশ ও পারস্য উপসাগরসংলগ্ন বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত রয়েছে। তবে ইরানের সশস্ত্র বাহিনী এসব হামলার দ্রুত জবাব দিয়েছে বলে দাবি করা হয়েছে। এদিকে জবাবে ইরান বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে।
হরমুজে দুই জাহাজ, বাহরাইন-কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
মার্কিন হামলার পাল্টা জবাবে হরমুজ প্রণালিতে ২ জাহাজে হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর জানান,আইআরজিসি হরমুজে থাকা ২ জাহাজে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, হরমুজে সব ধরনের জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ। এ ঘোষণার পরই তেলের দাম কিছুটা বেড়েছে।
গাজায় বিমান হামলা চালিয়ে চার শিশুসহ ৯ জনকে হত্যা করল ইসরায়েল
ফিলিস্তিনের গাজা নগরীতে ইসরায়েলের বিমান হামলায় চার শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। বুধবার (৩ জুন) স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, রাতে গাজা নগরীর বিভিন্ন এলাকায় চারটি আবাসিক ভবনে একযোগে বিমান হামলা চালায় ইসরায়েলের বাহিনী। বাসিন্দাদের কোনো ধরনের আগাম সতর্কবার্তা না দিয়েই এই হামলা চালানো হয়।
সাম্প্রতিক যুদ্ধগুলোতে ইসরায়েল নিজেরদের বিবেক হারিয়ে ফেলেছে: টাকার কার্লসন
কার্লসন বলেন, হামাসের হামলা অবশ্যই নিন্দনীয়, তবে তার মতে এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের অভিযানও সমানভাবে বেসামরিক প্রাণহানির কারণে প্রশ্নবিদ্ধ। তিনি ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে “অতিরিক্ত প্রতিক্রিয়া” বলেও উল্লেখ করেন। তিনি যুক্তরাষ্ট্রের অতীত সামরিক নীতির সমালোচনা করে ৯/১১ পরবর্তী যুদ্ধগুলোতেও বেসামরিক হতাহতের বিষয়টি তুলে ধরেন এবং বলেন, কোনো পরিস্থিতিতেই নিরীহ মানুষের মৃত্যু গ্রহণযোগ্য নয়।
ট্রাম্পের হুমকির পর ইরানে মার্কিন হামলা, হরমুজ প্রণালি বন্ধ
ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘কঠিন’ হামলার হুমকির পরই বন্দর আব্বাসসহ ইরানের কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দিয়েছে ইরান। সামরিক সূত্রের বরাতে ইরানি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার, বাণিজ্যিক জাহাজসহ সব ধরনের নৌযানের চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে। এ নির্দেশ লঙ্ঘন করলে নৌযানকে লক্ষ্যবস্তু করা হবে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে।
আদালতের মন্তব্য থেকে ভাইরাল আন্দোলন: মাত্র চার দিনে ‘ককরোচ জনতা পার্টি’র উত্থান
কার্লসন বলেন, হামাসের হামলা অবশ্যই নিন্দনীয়, তবে তার মতে এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের অভিযানও সমানভাবে বেসামরিক প্রাণহানির কারণে প্রশ্নবিদ্ধ। তিনি ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে “অতিরিক্ত প্রতিক্রিয়া” বলেও উল্লেখ করেন। তিনি যুক্তরাষ্ট্রের অতীত সামরিক নীতির সমালোচনা করে ৯/১১ পরবর্তী যুদ্ধগুলোতেও বেসামরিক হতাহতের বিষয়টি তুলে ধরেন এবং বলেন, কোনো পরিস্থিতিতেই নিরীহ মানুষের মৃত্যু গ্রহণযোগ্য নয়।
ফরাসি পর্যটককে সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণ: দুই পাকিস্তানির মৃত্যুদণ্ড বহাল
এর আগে ২০২১ সালে একটি বিশেষ আদালত তাদের মৃত্যুদণ্ড দিয়েছিল। ঘটনাটি ঘটে ২০২০ সালের ৯ সেপ্টেম্বর। পাকিস্তানের লাহোর–সিয়ালকোট মহাসড়কে ফরাসি ওই নারী তার তিন সন্তানসহ গাড়িতে ছিলেন। গাড়ির জ্বালানি শেষ হয়ে যাওয়ায় তারা রাস্তার পাশে আটকে পড়েন। পরে দুর্বৃত্তরা গাড়ির জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে তাকে গাড়ি থেকে নামিয়ে সন্তানদের সামনে ধর্ষণ করে বলে মামলার নথিতে উল্লেখ করা হয়। সেই সঙ্গে তারা ওই নারীর নগদ টাকা, গহনা ও ব্যাংক কার্ড লুট করে পালিয়ে যায়।