আন্তর্জাতিক
অভিষেকের উত্থানেই মমতার পতন? একদিনের ধাক্কায় যা যা হারাল মমতার তৃণমূল
পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের সমার্থক ছিল। ১৯৯৮ সালে কংগ্রেস থেকে বেরিয়ে দল গঠন, বামফ্রন্ট সরকারের অবসান এবং টানা দেড় দশক রাজ্য পরিচালনা প্রতিটি পর্যায়েই তার নেতৃত্ব ছিল প্রধান চালিকাশক্তি। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারানোর এক মাসের মধ্যেই দলটি গভীর অভ্যন্তরীণ সংকটের মুখে পড়েছে।
বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন' মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা
বাংলাদেশের একটি খুনের' ব্যাপারে মন্তব্য করে মমতা ব্যানার্জি দেশের সার্বভৌমত্ব ও সুরক্ষা বিঘ্নিত করেছেন, এই অভিযোগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইউএপিএ অর্থাৎ দেশদ্রোহিতার একাধিক ধারায় মামলা করেছেন শিলিগুড়ির এক আইনজীবী। বিবিসি নিউজ বাংলার সঙ্গে কথা বলার সময়ে ওই আইনজীবী রিঙ্কি সিং বলেন, “মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন, তখন তিনি শপথ নিয়েছিলেন যে দেশের সুরক্ষা, সার্বভৌমত্ব ও সংহতি তিনি রক্ষা করবেন। কিন্তু তার বক্তব্যে প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হতে পারে।"
নেতানিয়াহু ভুল করছেন, ট্রাম্পকে ‘না’ বলুন: ইসরায়েলি মন্ত্রী বেন-গভির
লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির সিদ্ধান্তকে ‘গুরুতর ভুল’ আখ্যা দিয়ে সমালোচনা করেছেন ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির। তার দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিরুদ্ধেও প্রয়োজন হলে দৃঢ় অবস্থান নেওয়ার সাহস থাকতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও শক্তিশালী হিজবুল্লাহর মুখোমুখি হতে হবে ইসরায়েলকে।
ইসরায়েলি বিমান হামলায় নিহত হামাসের সামরিক প্রধান
ইসরায়েল দাবি করেছে, ফিলিস্তিনের গাজায় হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ ওদেহ গাজা সিটিতে চালানো এক বিমান হামলায় নিহত হয়েছেন। বুধবার (২৭ মে) ইসরায়েলি কর্মকর্তারা জানান, গতকাল গাজা সিটির একটি এলাকায় এই হামলা চালানো হয়। তবে এ বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হামাসের সাবেক গোয়েন্দা প্রধান হিসেবে পরিচিত ওদেহ সম্প্রতি সংগঠনটির সামরিক শাখার নেতৃত্ব গ্রহণ করেন বলে দাবি করেছে ইসরায়েল। যদিও এ নিয়োগ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি হামাস।
খামেনির মৃত্যুর পর আহমাদিনেজাদকে ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র!
মার্কিন কর্মকর্তা এবং আহমাদিনেজাদের এক সহযোগী জানিয়েছেন, যুদ্ধের প্রথম দিন তেহরানে আহমাদিনেজাদের বাড়িতে ইসরাইলি হামলায় তিনি আহত হন। মূলত তাকে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করার উদ্দেশ্যে ইসরাইলি বিমানবাহিনী এই হামলা চালিয়েছিল। তিনি হামলা থেকে বেঁচে গেলেও এ ঘটনার পর শাসনব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নিয়ে তার মোহভঙ্গ হয়। এরপর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়িকাকে কানাডা থেকে এসে খুন
টানা ছয় দিন নিখোঁজ থাকার পর ভারতের পাঞ্জাবের জনপ্রিয় সংগীতশিল্পী ইন্দর কৌর ওরফে যশিন্দর কৌর (২৯)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) ভোরে লুধিয়ানার নীলো খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কানাডা প্রবাসী এক যুবক পরিকল্পিতভাবে নেপাল রুট ব্যবহার করে ভারতে প্রবেশ করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি পাঞ্জাবি সংগীতাঙ্গনে গভীর শোকের ছায়া ফেলেছে।
হরমুজে আটকা বাংলার জয়যাত্রা: জাহাজেই পড়লেন ঈদের নামাজ ৩১ বাংলাদেশি নাবিক
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান-এর মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালি-তে প্রায় তিন মাস ধরে আটকে আছে বাংলাদেশের পতাকাবাহী রাষ্ট্রায়ত্ত জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) মালিকানাধীন জাহাজটিতে থাকা ৩১ জন নাবিকের সবাই বাংলাদেশি। এর মধ্যে তিনবার হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে জাহাজটি।
ট্যাংকারে মার্কিন হামলায় নিহত ৩ ভারতীয়
ওমান উপকূলের কাছে পালাউয়ের পতাকাবাহী ১ টি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলার পর ৩ ভারতীয় নাবিক নিখোঁজ হয়েছিলেন। সেই ৩ ভারতীয় নাবিকের সবাই নিহত হয়েছেন। এমনটাই বলা হয়েছে সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, তারা তেলবাহী ট্যাংকার এমটি সেট্টেবেলোতে হামলা চালায়। তাদের অভিযোগ, ট্যাংকারটি ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালীর বাইরে যুক্তরাষ্ট্রের বসানো অবরোধ ভাঙার চেষ্টা করেছিল বলে অভিযোগ করা হয়েছে।
ইসরায়েল-লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের
লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে ট্রাম্প বলেন, তিনি জোসেফ আউন এবং বেঞ্জামিন নেতানিয়াহু-এর সঙ্গে কথা বলেছেন। দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তারা স্থানীয় সময় বিকেল ৫টা থেকে ১০ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন বলে দাবি করেন তিনি।
ইউরোপের অভিবাসন নীতিতে ঐতিহাসিক বাঁক: ২০২৬ থেকে কার্যকর হচ্ছে অভিন্ন আইন
ইউরোপের অভিবাসন ইতিহাসে এক নতুন ও বিতর্কিত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে চলা আলোচনা, রাজনৈতিক টানাপোড়েন এবং সদস্য দেশগুলোর মধ্যকার মতভেদ দূর করে অবশেষে আলোর মুখ দেখছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ‘নতুন মাইগ্রেশন এবং আশ্রয় চুক্তি’ (New Pact on Migration and Asylum)। ২০২৬ সালের জুন মাস থেকে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে ডেনমার্ক বাদে বাকি ২৬টি দেশে এই অভিন্ন ইমিগ্রেশন আইন কার্যকর হতে যাচ্ছে।
ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব মার্কিন সিনেটে নাকচ
যুদ্ধ শুরুর পর এটিই প্রথম ঘটনা, যেখানে কোনো রিপাবলিকান সিনেটর ডেমোক্র্যাটদের উত্থাপিত এমন প্রস্তাবকে সমর্থন করলেন। তবে শেষ পর্যন্ত প্রস্তাবটি পাস না হওয়ায় ইরান ইস্যুতে কংগ্রেসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ আবারও ব্যর্থ হলো। আইন অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে কংগ্রেসের অনুমোদন না থাকলে সামরিক অভিযান অব্যাহত রাখা যাবে না বলে অনেকে মনে করছেন। তবে বিশেষ পরিস্থিতিতে প্রেসিডেন্ট অতিরিক্ত ৩০ দিন সময় নিতে পারেন।
যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই ১০ লাখ ব্যারেলের বেশি তেল রপ্তানি করল ইরান
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও অ্যাঙ্গোলা থেকে মোট ২০টি এলএনজি কার্গো কেনা হয়েছে। এর মধ্যে এপ্রিলে ৯টি কার্গো আমদানি করা হয়, যার মধ্যে ৬টি ইতোমধ্যে দেশে পৌঁছেছে। বাকি কার্গোগুলোও পর্যায়ক্রমে আসছে। মে মাসে আরও ১১টি কার্গো আমদানির প্রস্তুতি রয়েছে।