আন্তর্জাতিক
নয়াদিল্লিতে আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, নিহত ২০
ভারতের রাজধানী নয়াদিল্লির মালব্য নগর এলাকায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে আরও ৪৭ জনকে জীবিত উদ্ধার করেন। বুধবার (৩ জুন) সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে পাঁচতলা বিশিষ্ট ‘মিকাসা ইন’ হোটেলের বেসমেন্টে থাকা একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
ভারতের প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন , বেড়েছে সংখ্যাও
ভারত পারমাণবিক অস্ত্রনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের পথে এগোচ্ছে। সমরাস্ত্র বিষয়ক প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি) জানায়, দেশটি প্রথমবারের মতো ১২টি পারমাণবিক ওয়ারহেড কার্যকরভাবে মোতায়েন করেছে, অর্থাৎ এগুলো যেকোনো সময় নিক্ষেপের জন্য প্রস্তুত। ভারত দীর্ঘদিন ধরে পারমাণবিক ওয়ারহেড ও ডেলিভারি সিস্টেম আলাদা সংরক্ষণাগারে রাখার নীতি অনুসরণ করছিল। তবে সিপ্রির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, এখন দেশটি তার পারমাণবিক অস্ত্রভান্ডারকে শুধুমাত্র সংরক্ষিত নয়, বরং অপারেশনাল মোতায়েন হিসেবে শ্রেণিবদ্ধ করেছে। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সাইলো এবং নতুন পারমাণবিক সাবমেরিনে যেকোনো সময় ব্যবহারের জন্য প্রস্তুত অস্ত্র মোতায়েন উচ্চ সামরিক প্রস্তুতির ইঙ্গিত দেয়।
যুদ্ধবিরতির মধ্যেই ইরানে হামলা যুক্তরাষ্ট্রের
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হামলাগুলো চালানো হয়েছে দক্ষিণ ইরানের কৌশলগত বন্দরনগরী বন্দর আব্বাসের আশপাশে। হরমুজ প্রণালীর প্রবেশমুখে অবস্থিত এই অঞ্চলটি মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ ও জ্বালানি রুট হিসেবে পরিচিত। মঙ্গলবার (২৬ মে) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে কাতারের দোহায় যখন কূটনৈতিক আলোচনা চলছিল, ঠিক সেই সময়ই যুক্তরাষ্ট্রের এ সামরিক পদক্ষেপ নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চিলি
চিলি বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কালামা শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দক্ষিণে। শক্তিশালী এই কম্পনে আশপাশের এলাকাতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে চিলির হাইড্রোগ্রাফিক অ্যান্ড ওশেনোগ্রাফিক সার্ভিস জানিয়েছে, ভূমিকম্পটির বৈশিষ্ট্য বিশ্লেষণ করে সুনামির কোনো ঝুঁকি পাওয়া যায়নি। ফলে দেশটির উপকূলীয় অঞ্চলের জন্য সতর্কতা জারি করা হয়নি।
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে শিশুসহ অন্তত ১৩ নিহত
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জনই শিশু। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের বরাতে বার্তা সংস্থা জানিয়েছে, মঙ্গলবার রাতভর আফগানিস্তানের খোস্ত, কুনার ও পাকতিকা প্রদেশে এ বিমান হামলা চালানো হয়। তবে এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ইরানে মার্কিন হামলা সমাপ্ত: সেন্টকম
ইরানের বিরুদ্ধে পরিচালিত ‘আত্মরক্ষামূলক হামলা’ শেষ হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সংস্থাটির দাবি, মার্কিন বাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার জবাবে এ অভিযান চালানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে সেন্টকম জানায়, সাম্প্রতিক সময়ে মার্কিন বাহিনী এবং আঞ্চলিক জলসীমা দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
জর্ডানের একটি কৌশলগত সামরিক ঘাঁটিতে দূরপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ শাখা জানিয়েছে, মার্কিন সেনাদের অবস্থান করা ওই ঘাঁটিতে তাদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হেনেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, এই হামলায় মার্কিন বিমান বাহিনীর অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গার এবং একটি প্রধান কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়েছে বলে আইআরজিসি দাবি করেছে।
অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর, গ্রেফতার অভিযুক্ত বাংলাদেশি
মঙ্গলবার (১৯ মে) ক্যাম্পবেল্টটাউন আদালতে মামলাটি সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হলেও অভিযুক্ত আদালতে হাজির হননি। তার আইনজীবী জাওয়াদ হোসাইন জানান, পুলিশ হেফাজতে তার মক্কেল চরম মানসিক বিপর্যয়ের মধ্যে রয়েছেন। তবে অতীতে তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, মাদকাসক্তি বা মানসিক সমস্যার কোনো ইতিহাস ছিল কি না, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ঘরে থেকে দুই সন্তানের দেখাশোনা করতেন। দুই শিশুরই বিকাশজনিত সমস্যা ছিল।
হামলার শঙ্কা কমতেই বিশ্ববাজারে তেলের দামে স্বস্তি
গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইরান। এরপর প্রণালি দিয়ে জ্বালানিসহ সকল জাহাজ পরিবহন কার্যত বন্ধ হয়ে যায়। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন হয়। ফলে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় দ্রুত বাড়তে থাকে তেলের দাম। সোমবার (১৮ মে) দিনের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প ইরানকে কড়া বার্তা দিয়ে বলেন, দ্রুত সিদ্ধান্ত না নিলে দেশটির জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। তার এমন মন্তব্যের পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়ে যায়।
গাজামুখী ত্রাণ বহরের ৩৯টি জাহাজ আটক করল ইসরায়েল
আয়োজকদের তথ্য অনুযায়ী, ৩৯টি দেশের ৪২৬ জন অধিকারকর্মীকে নিয়ে মোট ৫৪টি জাহাজ গত বৃহস্পতিবার দক্ষিণ তুরস্কের একটি বন্দর থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সোমবার গাজা উপকূল থেকে প্রায় ২৫০ নটিক্যাল মাইল দূরে পৌঁছালে ইসরায়েলি বাহিনী বহরটিকে ঘিরে ফেলে এবং কয়েকটি জাহাজে কমান্ডো অভিযান চালায়। আটক হওয়া জাহাজগুলোর মধ্যে অন্তত ৪৪ জন তুর্কি নাগরিক রয়েছেন বলে জানা গেছে। ইসরায়েল এ অভিযানকে ‘উস্কানিমূলক পদক্ষেপের জবাব’ বলে দাবি করেছে এবং বহরের সদস্যদের ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ও বিমানঘাঁটিতে হামলা ইরানের
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে একটি আঞ্চলিক দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর, একটি বিমানঘাঁটি এবং একটি হেলিকপ্টার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। বুধবার (৩ জুন) ইরানের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশে জামাতিদের "চিড়বিড়ানি" বেড়েছে: শুভেন্দু অধিকারী
ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, 'সীমান্ত সুরক্ষিত করা, অ-ভারতীয়দের দরজা দেখিয়ে দেওয়া এবং অনুপ্রবেশকারীদের হটিয়ে যেখান থেকে এসেছিল সেই রাস্তা দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।' তিনি বলেন, 'আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর পশ্চিমবঙ্গের তৃণমূল, সিপিএম বা কংগ্রেসের চেয়ে বাংলাদেশের জামাতিদের "চিড়বিড়ানি" বেশি বেড়ে গেছে।'