আন্তর্জাতিক
নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরায়েল
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ৮৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত ডেভিড আলকান বর্তমান সরকারকে “একটি বিপর্যয়” বলে মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, সরকার জনগণকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভুল পথে পরিচালিত করছে। আলকান জানান, বহিরাগত শত্রু ইরানের চেয়েও ইসরাইলের অভ্যন্তরীণ বিভাজন দেশের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। বিশেষ করে কট্টর অর্থোডক্স গোষ্ঠীর সামরিক সেবা এড়িয়ে যাওয়ার বিষয়টি তিনি কঠোরভাবে সমালোচনা করেন।
বিজেপির বাংলা জয় কি এবার রাম, পরে বাম—বাম ভোটারদের নীরব কৌশলেই
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরাতে গিয়ে বাম সমর্থকদের একটি বড় অংশ বিজেপির পক্ষে ভোট দিয়েছেন বলে দাবি উঠেছে। উত্তর চব্বিশ পরগনার নিউ ব্যারাকপুরের সিপিআই (এম) কর্মী রঞ্জিত রায় বলেন, সংগঠনগত দুর্বলতার কারণে তৃণমূলকে হারানোর জন্য তাঁদের সমর্থকেরা বিজেপিকেই কার্যকর শক্তি হিসেবে দেখেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের পেছনে বাম ভোটারদের এই নীরব সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র
পূর্বের ঘোষণা অনুযায়ী ইরানের উপসাগরীয় অঞ্চলের সব বন্দর অবরুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে এ অবরোধ কার্যকর হয় বলে জানিয়েছে মার্কিন সামরিক কেন্দ্রীয় কমান্ড। এর আগে মার্কিন বাহিনী জানায়, বিশ্বের যেকোনো দেশের পতাকাবাহী জাহাজের ক্ষেত্রেও এ অবরোধ কার্যকর হবে। তাদের ভাষ্য অনুযায়ী, ইরানের বন্দরের দিকে যাওয়া বা সেখান থেকে আসা সব জাহাজকে আটকানো হবে।
পশ্চিমবঙ্গে বিজেপি ঝড়; ‘খেলা শেষ’ তৃণমূলের!
এমন প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘খেলা শেষ’ বার্তা প্রকাশ করেছে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ২০২১ সালের নির্বাচনের আগে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেওয়া ‘খেলা হবে’ স্লোগানের পাল্টা জবাব হিসেবেই এই বার্তা দেওয়া হয়েছে। পরবর্তীতে এই স্লোগানটি দলীয় প্রধান ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ব্যাপকভাবে ব্যবহার করেছিলেন।
আগামী বছরের মধ্যে পুরো রাখাইন দখলের ঘোষণা আরাকান আর্মির
মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আগামী ২০২৭ সালের শেষ নাগাদ রাখাইন রাজ্যের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) আরাকান আর্মির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন গোষ্ঠীর প্রধান জেনারেল তোয়ান ম্রাত নাইং। রাখাইন রাজ্যের ১৭টি উপজেলার মধ্যে ১৪টি এবং চিন রাজ্যের পালেতওয়া বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। তবে রাজধানী সিত্তওয়ে, কিয়াকফিউ এবং মানাউং শহর এখনো মিয়ানমারের জান্তা বাহিনীর দখলে আছে।
উত্তপ্ত কলকাতা: মমতার গাড়ি লক্ষ্য করে ‘চোর’ স্লোগান, বিজেপি-তৃণমূল সংঘর্ষ
পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী ভোট গণনার দিনে কলকাতার বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গণনাকেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সেখানে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
এবার পশ্চিমবঙ্গে ফুটছে পদ্ম, বিজয় বার্তায় যা বললেন মোদি
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বড় ব্যবধানে এগিয়ে থাকার প্রেক্ষাপটে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (৪ মে) ফলাফল ও গণনার প্রবণতা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ প্রতিক্রিয়া জানান তিনি।
আজকেই ইরানের সঙ্গে চুক্তি সই হবে: ট্রাম্প
ইরানকে ঘিরে প্রস্তাবিত শান্তি চুক্তি নিয়ে নাটকীয়তা অব্যাহত রয়েছে। তেহরান আলোচনায় অংশ না নেওয়ার ঘোষণা দিলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আজ সোমবারই পাকিস্তানে চুক্তি সই হতে পারে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ফক্স নিউজের বরাতে এ তথ্য প্রকাশ করেছে।
ইরানের কাছে প্রতিনিয়ত অপমানিত হচ্ছে যুক্তরাষ্ট্র: জার্মান চ্যান্সেলর
রয়টার্সের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, শিক্ষার্থীদের উদ্দেশে মের্ৎস বলেন, 'ইরানি নেতৃত্ব কার্যত পুরো একটি মার্কিন জাতিকে অপমানিত করছে। বর্তমান পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র কীভাবে এই সংঘাত থেকে বেরিয়ে আসবে, তা স্পষ্ট নয়।' এদিকে, ইসলামাবাদে অবস্থানরত জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।
আমেরিকা পক্ষ নিলে হরমুজ প্রণালি পার হওয়া সহজ হবে না: ইরান
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের এপ্রিল ও মে মাসের শুরুতে ইরানের তেল পরিবহন, ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে হরমুজ প্রণালি অতিক্রমের ক্ষেত্রে তেহরানকে কোনো অর্থ প্রদান না করতে জাহাজগুলোকে সতর্কও করে ওয়াশিংটন।
যেভাবে ধরা পড়লো যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর হত্যাকারী
তদন্তের শুরুতে হিশাম দাবি করেছিলেন, ঘটনার দিন তিনি লিমন বা বৃষ্টির সঙ্গে ছিলেন না এবং তাঁদের গাড়িতে তোলেননি। কিন্তু মোবাইল ফোন ও গাড়ির লোকেশন ডেটা তাঁর সেই দাবি মিথ্যা প্রমাণ করে। পরে তিনি বয়ান পরিবর্তন করে জানান, তিনি তাঁদের ক্লিয়ারওয়াটার বিচ এলাকায় নামিয়ে দিয়েছিলেন। গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের সময় তাঁর হাতে ব্যান্ডেজ লক্ষ্য করা যায়। তিনি দাবি করেন, রান্নার সময় হাত কেটে গেছে। তবে তদন্তকারীদের ধারণা, এটি ধস্তাধস্তির সময় পাওয়া আঘাত।
জানা গেল যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার বৈঠকের তারিখ
মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, বৈঠকের বিষয়ে এখনও আলোচনা চলছে। তবে মধ্যস্থতাকারী একটি দেশের এক কূটনীতিকের দাবি, তেহরান ও ওয়াশিংটন ইতোমধ্যে নীতিগতভাবে নতুন দফার আলোচনায় সম্মত হয়েছে। আলোচনার সম্ভাব্য স্থান হিসেবে ইসলামাবাদ ও জেনেভা-র নাম উঠে এসেছে। তবে সময় ও স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। তবুও বৃহস্পতিবার বৈঠক হওয়ার সম্ভাবনাই বেশি।