ইরান যুদ্ধবিরতিতে সমঝোতা প্রায় চূড়ান্ত, দাবি ট্রাম্পের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে যুদ্ধবিরতি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপসাগরীয় ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক ফোনালাপের পর তিনি এ তথ্য জানান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য এই চুক্তির অংশ হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত রাখার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।

ট্রাম্প জানান, চুক্তির মূল কাঠামো নিয়ে আলোচনা প্রায় শেষ হলেও এটি এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকদের পাশাপাশি সংশ্লিষ্ট আরও কয়েকটি দেশের প্রতিনিধিরা এ প্রক্রিয়ায় অংশ নেবেন বলে উল্লেখ করেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল' এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, 'চুক্তির বাকি দিক ও বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা চলছে এবং খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।'

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, এ বিষয়ে তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও আলাদাভাবে কথা বলেছেন।

এর আগে চলতি সপ্তাহেই ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছিলেন, দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর সময় দ্রুত ফুরিয়ে আসছে। পরে সাংবাদিকদের তিনি জানান, হামলা পুনরায় শুরু করার সিদ্ধান্তের খুব কাছাকাছি গিয়েও উপসাগরীয় দেশগুলোর অনুরোধে তা আপাতত স্থগিত রাখা হয়েছে।

এদিকে, এমন পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির শনিবার (২৩ মে) ইরান সফর শেষ করেছেন। পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে সফরটিকে ‘সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত ফলপ্রসূ’ বলে উল্লেখ করা হয়েছে।

তবে তেহরানের কর্মকর্তারা এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছেন। তাদের অভিযোগ, অতীতে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার সময়ও যুক্তরাষ্ট্র দু’দফা ইরানে সামরিক হামলা চালিয়েছিল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ