ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা ইসরায়েলের বিমানঘাঁটিতে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও সামরিক উত্তেজনার মধ্যে উত্তর ইসরায়েলের গুরুত্বপূর্ণ ও কৌশলগত রামাত ডেভিড বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার রাতে ইসরায়েলের বন্দরনগরী হাইফা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, দক্ষিণ লেবানন ও বৈরুতের দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলার সামরিক সমন্বয় ও লজিস্টিক কার্যক্রমের অন্যতম কেন্দ্র হিসেবে রামাত ডেভিড বিমানঘাঁটি ব্যবহৃত হচ্ছিল। সে কারণেই এটিকে হামলার লক্ষ্যবস্তু হিসেবে নির্বাচন করা হয়েছে বলে দাবি সংগঠনটির।

বিবৃতিতে আইআরজিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতির সমালোচনা করে জানায়, এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, তার অন্যতম শর্ত ছিল অঞ্চলের সব সংঘাতপূর্ণ এলাকায় সমন্বিতভাবে কার্যকর যুদ্ধবিরতি নিশ্চিত করা।

তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, লেবাননে নতুন করে হামলা চালানোর পাশাপাশি হরমুজ প্রণালী, ওমান সাগর ও ভারত মহাসাগর এলাকায় ইরানের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে হামলার মাধ্যমে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা চলমান থাকা সত্ত্বেও ইরানের গুরুত্বপূর্ণ বন্দরগুলোর ওপর নৌ অবরোধ অব্যাহত রাখা হয়েছে এবং সাম্প্রতিক সময়ে একাধিক সামরিক স্থাপনাতেও হামলা চালানো হয়েছে। এসব ঘটনার প্রতিক্রিয়ায় পরিচালিত ক্ষেপণাস্ত্র অভিযানকে একটি প্রাথমিক সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছে আইআরজিসি।

একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি হলে আরও কঠোর ও ব্যাপক সামরিক জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরানের এই সামরিক বাহিনী।

তবে ক্ষেপণাস্ত্র হামলার দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী কিংবা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়েও স্বাধীনভাবে কোনো তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ