ইসরায়েলের হামলায় ইরানের একাধিক শহরে শক্তিশালী বিস্ফোরণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে রোববার রাতে ইরান থেকে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে জানিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। ওই সময় ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানানো হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, রোববার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে প্রাণঘাতী হামলার পর সম্ভাব্য পাল্টা গোলাবর্ষণের আশঙ্কায় দেশটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সংকেত পাওয়ার পর উত্তর ইসরায়েলের হাইফাসহ বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।

ইরানের হামলার পরপরই ইসরায়েলের শীর্ষ নেতারা তেহরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে ইরানে সরাসরি হামলা না চালানোর আহ্বান জানান।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্প টেলিফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন।

এদিকে ইরানের হামলার ঘটনায় ইসরায়েলের বিরোধী রাজনৈতিক নেতারা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন। একই সঙ্গে তারা তেহরানের বিরুদ্ধে কঠোর ও কার্যকর প্রতিক্রিয়ার দাবি জানিয়েছেন।

আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর অন্যতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী নাপতালি বেনেট ইরানের হামলাকে ‘সত্যের মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েলকে প্রমাণ করতে হবে যে দেশটি একটি সার্বভৌম রাষ্ট্র এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। তাঁর মতে, এ পরিস্থিতিতে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

অন্যদিকে, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে ট্রাম্পের সংযমের আহ্বানের কথা সামনে আসার মধ্যেই ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গুভির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তেহরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানান। ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রথম সতর্কবার্তা জারির অল্প সময়ের মধ্যেই তিনি এ মন্তব্য করেন।

বামপন্থি ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান বলেন, ইসরায়েলের শত্রুরা বুঝে গেছে যে বর্তমান নেতৃত্ব দুর্বলতা প্রদর্শন করছে। তাঁর অভিযোগ, বর্তমান সরকারের আরেকটি যুদ্ধে দেশকে জড়ানোর মতো নৈতিক কিংবা রাজনৈতিক ভিত্তি নেই।

তথ্যসূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল, সিএনএন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ