ইসরায়েলি বিমান হামলায় নিহত হামাসের সামরিক প্রধান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ইসরায়েল দাবি করেছে, ফিলিস্তিনের গাজায় হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ ওদেহ গাজা সিটিতে চালানো এক বিমান হামলায় নিহত হয়েছেন।

বুধবার (২৭ মে) ইসরায়েলি কর্মকর্তারা জানান, গতকাল গাজা সিটির একটি এলাকায় এই হামলা চালানো হয়। তবে এ বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হামাসের সাবেক গোয়েন্দা প্রধান হিসেবে পরিচিত ওদেহ সম্প্রতি সংগঠনটির সামরিক শাখার নেতৃত্ব গ্রহণ করেন বলে দাবি করেছে ইসরায়েল। যদিও এ নিয়োগ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি হামাস।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, হামাসের সামরিক শাখার চতুর্থ শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে চালানো অভিযানে তাকে “নিষ্ক্রিয়” করা হয়েছে।

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী জানান, ওদেহকে লক্ষ্য করে অভিযান পরিচালিত হয়। পরে ইসরায়েলি সেনাবাহিনীও তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করার দাবি করে।

ইসরায়েলি বাহিনীর ভাষ্য অনুযায়ী, কয়েক মাস ধরে গোয়েন্দা নজরদারির পর এই অভিযান চালানো হয়। তাদের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পরিকল্পনা ও সমন্বয়ে ওদেহ জড়িত ছিলেন।

অন্যদিকে, ওই হামলার পর থেকে গাজায় ব্যাপক সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সংঘাতে এখন পর্যন্ত ৭২ হাজার ৮০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

যুদ্ধ চলাকালে হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতাও নিহত হয়েছেন বলে দাবি করে ইসরায়েল, যাদের মধ্যে রয়েছেন ইসমাইল হানিয়া, ইয়াহইয়া সিনওয়ার ও মোহাম্মদ দেইফসহ আরও অনেকে।

গাজায় যুদ্ধবিরতির পরও সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আল জাজিরার সূত্র অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের পরও শতাধিক মানুষ নিহত হয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন