জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাক’; ছরওয়ারের গ্রেফতারের বিষয়ে পুলিশের ভেতরেই দ্বিমত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
জামায়াতে ইসলামীর আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ‘হ্যাকড’ হওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বঙ্গভবনের এক কর্মীকে গ্রেপ্তার দেখানোকে কেন্দ্র করে পুলিশের ভেতরেই তৈরি হয়েছে বিভ্রান্তি ও দ্বিমত। মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলমকে। তবে এই গ্রেপ্তার আদৌ প্রমাণের ভিত্তিতে নাকি রাজনৈতিক চাপের মুখে, তা নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশের একাধিক মহলে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি)  মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) মতিঝিল থানা এলাকা থেকে ছরওয়ারে আলমকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসে। কিন্তু আটকের প্রায় ১৬–১৭ ঘণ্টা পার হলেও বুধবার সন্ধ্যা পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের বা গ্রেপ্তারের তথ্য প্রকাশ করেনি পুলিশ।

এর মধ্যেই বুধবার রাত পৌনে ১০টার দিকে সাংবাদিকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন। পরে রাত সাড়ে ১০টার দিকে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনের আগেই ডিবির দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রাথমিক তদন্তে ছরওয়ারে আলমের বিরুদ্ধে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাদের দাবি, রাজনৈতিক চাপের কারণেই তাকে গ্রেপ্তার দেখানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ডিবির কয়েকজন সিনিয়র কর্মকর্তা।

নির্ধারিত সময়ের প্রায় ২৫ মিনিট পর সংবাদ সম্মেলনে উপস্থিত হন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। এ সময় তার সঙ্গে ডিবির অন্য কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন না, যা সাধারণত বিরল বলে জানান সংশ্লিষ্টরা।

লিখিত বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, 'জামায়াতে ইসলামীর পক্ষ থেকে হাতিরঝিল থানায় একটি জিডি করা হয়, যা সাইবার অপরাধ সংক্রান্ত হওয়ায় তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবিকে। ওই প্রেক্ষাপটে ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয় এবং পরে হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করা হয়। মামলাটির তদন্তভার এখন ডিবির হাতে।'

তিনি আরও জানান, ছরওয়ারে আলমের ব্যবহৃত মোবাইল ফোন, কম্পিউটারের হার্ডডিস্কসহ বিভিন্ন ইলেকট্রনিক আলামত জব্দ করা হয়েছে এবং সেগুলো ফরেনসিক পরীক্ষার প্রয়োজন রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে গ্রেপ্তারের ভিত্তি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি ডিবির এই কর্মকর্তা। এক পর্যায়ে তিনি জানান, হাতিরঝিল থানার মামলায় ছরওয়ারে আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং প্রাথমিক তদন্তে ‘যথেষ্ট প্রমাণ’ রয়েছে। তবে কী ধরনের প্রমাণ, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

সাংবাদিকরা জানতে চান, ফরেনসিক রিপোর্ট না আসা পর্যন্ত কীভাবে গ্রেপ্তার দেখানো হলো। জবাবে শফিকুল ইসলাম বলেন, মামলা হয়েছে বলেই গ্রেপ্তার করা হয়েছে। আবার কখনও বলেন, গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানার পুলিশ, ডিবি নয়।

ডিবির ভেতরে গ্রেপ্তার নিয়ে দ্বিধা বিভক্তির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তা অস্বীকার করেন। তবে একাধিক প্রশ্নে ‘জি’ বলে সংক্ষিপ্ত উত্তর দিয়ে দ্রুত সংবাদ সম্মেলন শেষ করেন তিনি।

পরে পুলিশের সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'পুলিশের ঊর্ধ্বতন মহলের সিদ্ধান্ত ছাড়া এ ধরনের মামলায় কাউকে গ্রেপ্তার দেখানো সম্ভব নয়। ডিবি প্রধান মূলত বিষয়টির দায় হাতিরঝিল থানার ওপর চাপিয়ে দিয়েছেন।'

উল্লেখ্য, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে একটি ‘নারীবিদ্বেষী’ পোস্ট প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ওই পোস্টে নারীদের নেতৃত্ব ও ভূমিকা নিয়ে কট্টর মন্তব্য করা হয়, যা পরে ‘হ্যাকড’ দাবি করে প্রত্যাহারের কথা জানায় জামায়াতে ইসলামী। এই ঘটনার তদন্ত এখনো চলমান বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: বিডিনিউজ ২৪

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ