জাপান গার্ডেন সিটিতে ফিরল বিদ্যুৎ সরবরাহ, স্বস্তিতে বাসিন্দারা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

রাজধানীর আদাবরের জাপান গার্ডেন সিটিতে কয়েকদিনের বিদ্যুৎ বিভ্রাটের মূল কারণ ছিল আবাসনটির নিজস্ব ৩৩/১১ কেভি উপকেন্দ্রের কারিগরি ত্রুটি। প্রয়োজনীয় মেরামত ও পরীক্ষা-নিরীক্ষা শেষে বর্তমানে পুরো আবাসনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)।

শনিবার (১১ জুলাই) এক বার্তায় ডিপিডিসি জানায়, গ্রাহক প্রান্তের ট্রান্সফর্মার ও ১১ কেভি বাসবারে ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছিল।

ডিপিডিসি জানায়, জাপান গার্ডেন সিটি একটি ৩৩ কেভি ভোল্টেজের আবাসিক গ্রাহক। আবাসনটির নিজস্ব উপকেন্দ্রের ট্রান্সফর্মার, বাসবার, সার্কিট ব্রেকার ও অভ্যন্তরীণ বিদ্যুৎ ব্যবস্থার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কর্তৃপক্ষের।

গত ৭ জুলাই রাত ৩টা ৩১ মিনিটে আবাসনটির নিজস্ব উপকেন্দ্রে ১১ কেভি ইনকামিং ব্রেকারে ত্রুটি দেখা দিলে ফিডার ট্রিপ করে। পরে যৌথ পরিদর্শনে ১১ কেভি বাসবারে অতিরিক্ত কার্বন ও আর্দ্রতা এবং একটি ট্রান্সফর্মারে ত্রুটি শনাক্ত করা হয়।

ডিপিডিসি জানায়, ত্রুটি মেরামতের পর ৯ জুলাই রাত ১১টার দিকে ৩৩/১১ কেভি ট্রান্সফর্মার চালু করা হয়। এরপর অধিকাংশ ভবনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও একটি ১১ কেভি ফিডারে অভ্যন্তরীণ সমস্যার কারণে কয়েকটি ভবনে সংযোগ দিতে সময় লাগে।

শেষ পর্যন্ত শুক্রবার (১০ জুলাই) রাত ৮টা ২ মিনিটে জাপান গার্ডেন সিটির সব ভবনে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক করা হয়।

ডিপিডিসি আরও জানায়, গ্রাহক প্রান্তে ৩৩ কেভি প্রটেকশন সিস্টেম না থাকায় বড় ধরনের ত্রুটি বিদ্যুৎ ব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষকে নিজস্ব উপকেন্দ্র ও যন্ত্রপাতির নিয়মিত রক্ষণাবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সদ্য. দেশের বাজারে কমলো সোনার দাম, ভরি কত? সদ্য. ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করল ট্রাম্প, ফের হামলার শঙ্কা সদ্য. বিভিন্ন ফোন নম্বর থেকে অপ্রতিমের বাবা-মাকে হয়রানি, থানায় জিডি সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সদ্য. ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান’ সদ্য. মাথায় কাফনের কাপড় বেঁধে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ১ সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সদ্য. দেশের বাজারে কমলো সোনার দাম, ভরি কত? সদ্য. ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করল ট্রাম্প, ফের হামলার শঙ্কা সদ্য. বিভিন্ন ফোন নম্বর থেকে অপ্রতিমের বাবা-মাকে হয়রানি, থানায় জিডি সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সদ্য. ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান’ সদ্য. মাথায় কাফনের কাপড় বেঁধে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ১