জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সম্মেলনে ডা. শফিকুর রহমান

জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সম্মেলনে ডা. শফিকুর রহমান

সদ্য সংবাদ ডেস্ক
৩১ জুলাই, ২০২৬ ১৬:৫০:০০
জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সম্মেলনে ডা. শফিকুর রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

২০২৪ সালের ৩১ জুলাই দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও জামায়াতের জন্য বেদনাদায়ক দিন। ১ আগস্ট দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত কার্যকর হলেও মাত্র তিন দিনের মাথায় গণআন্দোলনের মুখে তৎকালীন সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়, বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ২০২৪ সালের ৩১ জুলাই তৎকালীন সরকার জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়, যা পরদিন ১ আগস্ট কার্যকর করা হয়। ওই সিদ্ধান্ত ছিল অন্যায় এবং দলটি তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের মাধ্যমে তা প্রত্যাখ্যান করে।

জামায়াত আমির বলেন, নিষিদ্ধের সিদ্ধান্তের পর দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আন্দোলনরত জনগণের সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানানো হয়েছিল। তার দাবি, জনগণ সেই আহ্বানে ব্যাপক সাড়া দেয় এবং এর ধারাবাহিকতায় মাত্র তিন দিনের ব্যবধানে সরকার ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হয়। ১ আগস্ট জামায়াতকে নিষিদ্ধ করে ৫ আগস্ট দুপুরে রান্না ভাত ফেলে তারা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়, বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, তৎকালীন সরকার মনে করেছিল দমন-পীড়ন, নির্যাতন ও বলপ্রয়োগের মাধ্যমে আন্দোলন দমন করা সম্ভব হবে। তবে জনগণের প্রতিরোধের কারণে সেই পরিকল্পনা সফল হয়নি বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে কোনো সরকার টিকে থাকতে পারে না। অন্যায় ও অবিচারের পরিণতি একসময় ভোগ করতেই হয়।

সম্মেলনে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতারা, বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিরা, শ্রমিক নেতা এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি