জিতে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, পরাজয়েও নকআউটে কানাডা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে ড্রই যথেষ্ট ছিল দুই দলের জন্য। প্রথমার্ধে খেলার ধরনেও তারই প্রতিফলন দেখা যায়। তবে বিরতির পর আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে দ্রুত দুই গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় সুইজারল্যান্ড। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করেছে তারা।

ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়ার পর একটি গোল শোধ করে কানাডা। তবে সমতায় ফিরতে না পারায় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে সাত পয়েন্ট সংগ্রহ করে ‘বি’ গ্রুপের শীর্ষস্থান দখল করেছে সুইজারল্যান্ড। অন্যদিকে এক জয়, এক ড্র ও এক পরাজয়ে চার পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠেছে কানাডা।

একই গ্রুপে বসনিয়ারও চার পয়েন্ট রয়েছে। তবে মুখোমুখি লড়াইয়ে সমতা থাকায় গোল পার্থক্যে এগিয়ে থেকে পরের পর্ব নিশ্চিত করেছে কানাডা। বসনিয়া এখন সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর তালিকায় থেকে নকআউটের সম্ভাবনা নিয়ে অপেক্ষা করছে।

প্রথমার্ধে দুই দলের খেলায় আক্রমণাত্মক মানসিকতার ঘাটতি ছিল স্পষ্ট। মাঝমাঠে বল দখলের লড়াই হলেও গোলমুখে কার্যকর আক্রমণ খুব কমই দেখা যায়। ৩৩ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ তৈরি করে কানাডা। তবে সাইলে লারিনের নিচু শট সহজেই ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল। চার মিনিট পরও আরেকটি আক্রমণ নস্যাৎ করেন তিনি।

বিরতির পরই বদলে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার মাত্র ৪০ সেকেন্ডের মাথায় জোহান মানজাম্বির পাস থেকে দারুণ শটে গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন রুবেল ভারগাস। চলতি আসরে এটি ছিল তার দ্বিতীয় গোল।

৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মানজাম্বি নিজেই। প্রতিপক্ষের রক্ষণভাগে বল দখলের লড়াইয়ের পর ব্রিল এমবোলোর বাড়ানো পাস ধরে দ্রুতগতিতে এগিয়ে গিয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন তিনি।

দুই গোলে পিছিয়ে পড়ার পর আক্রমণের ঝাঁজ বাড়ায় কানাডা। দ্বিতীয়ার্ধের পানিবিরতির সময় মাঠে নামানো হয় প্রমিস ডেভিডকে। বদলি হিসেবে নেমেই প্রথম বল স্পর্শে গোল করেন তিনি।

গোলটির পেছনে বড় অবদান ছিল নাথান-ডিলান সালিবার। নিজেদের অর্ধ থেকে ভেসে আসা দীর্ঘ পাস নিয়ন্ত্রণে নিতে না পেরে অ্যাক্রোবেটিক ভঙ্গিতে বক্সের ভেতরে বল বাড়িয়ে দেন তিনি। সুযোগ কাজে লাগিয়ে নিখুঁত শটে ব্যবধান কমান প্রমিস।

এরপর সমতায় ফেরার জন্য একের পর এক আক্রমণ চালায় কানাডা। বিশেষ করে যোগ করা সময়ে সুইজারল্যান্ডের রক্ষণভাগে প্রবল চাপ সৃষ্টি করে তারা। তবে একাধিক হেড ও কাছ থেকে নেওয়া শট দুর্দান্ত দক্ষতায় রুখে দেন গোলরক্ষক কোবেল।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তেও নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে দেন তিনি। তার অসাধারণ গোলরক্ষণের সুবাদে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা