জনপ্রশাসনে সংস্কার ছাড়া বেতন বাড়ালে ঘুষ-দুর্নীতির ‘প্রিমিয়াম’ বৃদ্ধির অব্যর্থ হাতিয়ারে পরিণত হতে পারে: টিআইবি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

সরকারি কর্মচারীদের বেতন–ভাতা বৃদ্ধির উদ্যোগ যৌক্তিক হলেও জনপ্রশাসনে কার্যকর সংস্কার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না হলে তা ঘুষ ও দুর্নীতির ‘প্রিমিয়াম’ বৃদ্ধির অব্যর্থ হাতিয়ার হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি মনে করে, যেসব সরকারি চাকরিজীবী নিয়মিত সম্পদ বিবরণী প্রকাশ করবেন, কেবল তাঁদের ক্ষেত্রেই নতুন পে স্কেল কার্যকর করা যেতে পারে। যাঁরা তা করবেন না, তাঁদের ক্ষেত্রে নতুন বেতনকাঠামো প্রযোজ্য না করার বিষয়ে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে টিআইবি।

রোববার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নতুন পে স্কেল নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরে সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়, প্রজাতন্ত্রের কর্মচারীদের পেশাগত উৎকর্ষ নিশ্চিত করা এবং জনগণের সহজ ও ন্যায্য সেবাপ্রাপ্তির জন্য জনপ্রশাসনে প্রয়োজনীয় সংস্কার ও দায়বদ্ধতা প্রতিষ্ঠা অপরিহার্য। একই সঙ্গে সরকারি খাতে দুর্নীতি ও অনিয়ম রোধে কার্যকর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রস্তাবের সরাসরি প্রভাব পড়বে এমনিতেই আর্থিক সংকটে থাকা সাধারণ জনগণের ওপর। তাঁর ভাষায়, প্রস্তাব অনুযায়ী বিপুল অর্থের জোগান দিতে সরকার এখনো কোনো টেকসই অর্থসংস্থানের পথ দেখাতে পারেনি। পাশাপাশি বাড়তি ব্যয়ভার বহনের সক্ষমতা অর্জনের জন্য উপযুক্ত অর্থনৈতিক পরিবেশও তৈরি হয়নি।

তিনি আরও বলেন, বেতন–ভাতা বৃদ্ধি পেলে দ্রব্যমূল্যসহ বিভিন্ন খাতে ব্যয় বাড়বে, যার চাপ পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর। সরকার এই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করবে, সে বিষয়ে সুনির্দিষ্ট ও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, জনগণের করের টাকায় বেতন–ভাতা পেলেও ঘুষ, দুর্নীতি ও অনিয়ম একটি বড় অংশের সরকারি কর্মচারীর কাছে যেন ‘অধিকার’ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, বেতন বৃদ্ধি দুর্নীতি কমায়নি; বরং অধিকাংশ ক্ষেত্রে বেতন বৃদ্ধির তুলনায় বেশি হারে ঘুষ ও অবৈধ লেনদেন বেড়েছে। এবার এর ব্যতিক্রম হবে—এমনটি ভাবার বাস্তব কোনো কারণ নেই।

তিনি বলেন, একদিকে সেবামুখী মানসিকতার ঘাটতি, জবাবদিহিহীনতা ও লাগামছাড়া দুর্নীতির চর্চা অব্যাহত রেখে, অন্যদিকে সংকীর্ণ স্বার্থে বেতন–ভাতা বৃদ্ধির দাবি পূরণ করা জনগণের সঙ্গে উপহাসের শামিল।

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, জনগণের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ না বাড়িয়ে যদি সরকার বেতন–ভাতা বৃদ্ধির বাস্তবসম্মত উপায় বের করতেও পারে, তবুও বিষয়টি বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের সব আইন, বিধি ও নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নের শর্তে বেতন–ভাতা বৃদ্ধির প্রস্তাব বিবেচনা করা হলে জনগণ তা পরীক্ষামূলকভাবে মেনে নিতে পারে।

এ ক্ষেত্রে পূর্বশর্ত হিসেবে সব পর্যায়ের সরকারি কর্মচারীদের আয়–ব্যয় ও সম্পদের হিসাব প্রতিবছর হালনাগাদ করে প্রকাশ করার বাধ্যবাধকতা আরোপের জোরালো আহ্বান জানিয়েছে টিআইবি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ