জুলাইয়ের বীরদের ভিলেন বানানোর অপচেষ্টা চলছে: সাদিক কায়েম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
জুলাই আন্দোলনের বীরদের ভিলেন হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।

রোববার (১৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘২য় জুলাই বিপ্লব আন্তর্জাতিক সম্মেলন (আইসিজেআর-II ২০২৬)’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, স্বৈরাচারী শাসনের পতনের পর অনেকে বাংলাদেশ থেকে চুরি করা অর্থ নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। এখন সেই অর্থ ব্যবহার করে বিদেশ থেকে জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ ও কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে।

তিনি অভিযোগ করেন, গত ১৫ বছর দেশে গুম, মানবাধিকার লঙ্ঘন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ নানা অন্যায়-অবিচার হয়েছে। এসব পরিস্থিতির বিরুদ্ধে মানুষের অধিকার আদায়ের সংগ্রাম থেকেই জুলাই বিপ্লবের জন্ম হয়েছে।

ডাকসু ভিপি বলেন, জুলাইয়ের আন্দোলন কোনো একক দল বা সংগঠনের ছিল না; এটি ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ লড়াই। শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিক, কৃষক, ব্যবসায়ী, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিয়েছেন।

তিনি আরও বলেন, বিপ্লবের পর পরিবর্তন রাতারাতি আসে না। ন্যায়বিচার, সংস্কার ও একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পথ দীর্ঘ হলেও জুলাইয়ের চেতনা ধরে রাখতে হবে।

সাদিক কায়েম বলেন, জুলাই সবার। এটি ছিল বাংলাদেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য ঐক্যবদ্ধ সংগ্রাম। ভবিষ্যতে যেন দেশে আর কোনো কর্তৃত্ববাদী শাসন ফিরে না আসে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি