খালেদা জিয়ার অবস্থার কিছুটা উন্নতি, চিকিৎসকের ডাকেও সাড়া দিচ্ছেন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে তরল খাবার দেওয়া হচ্ছে এবং তিনি তা গ্রহণও করতে পারছেন। শয্যাপাশে থাকা ছোট পুত্রবধূ শর্মিলা রহমানের সঙ্গে মাঝেমধ্যে কথা বলছেন খালেদা জিয়া। চিকিৎসকের ডাকেও সাড়া দিচ্ছেন তিনি।

টানা চার দিন ধরে তিনি হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পর্যবেক্ষণে আছেন। মেডিকেল বোর্ড জানিয়েছে, নতুন কোনো জটিলতা দেখা দেয়নি, এটাকেই তারা উন্নতি হিসেবে দেখছেন।

জানা গেছে, প্রয়োজন অনুযায়ী অক্সিজেন দেওয়া হচ্ছে, ডায়ালাইসিস সম্পন্ন হয়েছে এবং বেশ কিছু নতুন পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে। শারীরিক অবস্থার আরও উন্নতি হলে চিকিৎসার জন্য সিঙ্গাপুর বা লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

খালেদা জিয়ার চিকিৎসায় দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বোর্ড নিয়মিত পরামর্শ করছে। লন্ডন ক্লিনিকের একজন বিশেষজ্ঞ নতুন করে বোর্ডে যুক্ত হয়েছেন। ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন লন্ডনে অবস্থান করা তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের কয়েকজন বিশেষজ্ঞ। ইউকে, সৌদি আরব, সিঙ্গাপুর, চীনসহ বিভিন্ন দেশের চিকিৎসকদের যৌথ পরামর্শে চিকিৎসা চলছে।

সোমবার (১ ডিসেম্বর) খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করতে ঢাকায় আসার কথা রয়েছে চীনের একটি চিকিৎসক দলের।

এদিকে, ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল ও বার্তা পাঠিয়েছেন। বিএনপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, দূতাবাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে ফুলের তোড়া হস্তান্তর করেন।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। অবনতি না হলেও উল্লেখযোগ্য উন্নতির খবর এখনো পাওয়া যায়নি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সবসময় চিকিৎসার সব বিষয়ে সমন্বয় করছেন।

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দেশজুড়ে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকায় পল্লবী-২ নম্বর কমিউনিটি সেন্টারে উত্তর বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করে। এছাড়া ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে তাঁর সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. বিরোধী দলের অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: এ্যানি সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. বিরোধী দলের অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: এ্যানি সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি