করাচিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধসে অন্তত ১৪ জন নিহত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর একটি আবাসিক ভবনের ছাদ ধসে অন্তত ১৪ জন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন। পাকিস্তানের করাচি শহরের গুল রানা কলোনির সোলজার বাজার এলাকায় বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।

কর্মকর্তারা জানান, স্ট্রিট নম্বর ৫-এর কাছে আগা খান স্কুলসংলগ্ন এলাকায় বিস্ফোরণটি ঘটে। ঘটনার পরপরই অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের সিভিল হসপিটাল করাচিতে নিয়ে যান। সেখানে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে আশপাশের ভবন কেঁপে ওঠে এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এএসপি জামশেদ নাসির জানান, ভোর ৪টা ১৫ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। ভবনটি গার্ডারের ওপর নির্মিত ছিল এবং প্রথম তলায় গ্যাস বিস্ফোরণের পরই পুরো কাঠামো ধসে পড়ে। ধসের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

চিফ অপারেটিং অফিসার ডা. আবিদ জানান, সেহরির সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণটি ঘটে। উদ্ধারকাজে এখন পর্যন্ত প্রায় ১৪টি মরদেহ পাওয়া গেছে এবং ১৪ জন আহত হয়েছেন। ভবনটির গ্রাউন্ড ফ্লোরসহ দুই তলায় ছোট ছোট কক্ষ ছিল। জায়গা সংকীর্ণ হওয়ায় উদ্ধার কার্যক্রমে বেগ পেতে হচ্ছে। তিনি আরও জানান, এটি একটি অবৈধ ভবন ছিল, যেখানে একক কক্ষবিশিষ্ট ইউনিট ছিল এবং ধসের সময় পাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়।

উদ্ধারকাজে নিয়োজিত ইধি ফাউন্ডেশন নিহতদের পরিচয় প্রকাশ করেছে। নিহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি