ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করা হবে: তারেক রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে দেশের বেকার সমস্যা সমাধান করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ সার্কেট হাউস ময়দানে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, 'আমরা মানুষের জন্য রাজনীতি করি। দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই আছে। দেশের বিদ্যমান সমস্যার সমাধান করতে চাইলে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।'

তিনি অভিযোগ করেন, একটি দল পালানো স্বৈরাচারের ভাষায় কথা বলছে এবং দুর্নীতি নিয়ে মিথ্যাচার করছে। অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এ কারণেই ‘ফ্যামিলি কার্ড’ চালুর কথা বলা হচ্ছে।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, 'আমি-ডামি ও নিশিরাতের ভোটের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।'

এর আগে বিকেল ৪টার পর জনসভাস্থলের মঞ্চে ওঠেন তারেক রহমান। জনসভায় অংশ নিতে জেলার বাইরে থেকে বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে করে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করেন। নেতাকর্মীরা জানান, প্রিয় নেতাকে কাছ থেকে দেখার আশায় তারা আগেভাগেই জনসভায় উপস্থিত হন।

সকাল ১১টা ৫ মিনিটে গুলশানের বাসা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

এই কর্মসূচি উপলক্ষে ময়মনসিংহ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান, সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভায় অংশ নিয়েছিলেন। প্রায় ২২ বছর পর তার আগমনে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উচ্ছ্বসিত। জনসভায় ময়মনসিংহ বিভাগভুক্ত ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও জামালপুর জেলার ২৪টি সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

সফর শেষে ঢাকায় ফেরার পথে আরও দুই স্থানে সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এর মধ্যে সন্ধ্যা ৬টায় গাজীপুরের রাজবাড়ী মাঠে এবং সন্ধ্যা ৭টায় উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার