কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের রিট খারিজ, প্রার্থিতা বাতিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা হাইকোর্টের রিট আবেদন খারিজ হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি অনুষ্ঠিত হয়।

এর আগে, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে মঞ্জুরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও একই আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ মনোনয়নপত্রের বিরুদ্ধে নির্বাচনী আপিল করেন।

তিনি অভিযোগ করেন, মঞ্জুরুল আহসান মুন্সী হলফনামায় ঋণ সংক্রান্ত তথ্য গোপন করেছেন। নির্বাচন কমিশন ১৭ জানুয়ারি এই আপিল মঞ্জুর করে মঞ্জুরুলের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করে। পরে মঞ্জুরুল হাইকোর্টে বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন।

শুনানিতে রিট আবেদনের পক্ষে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অন্যদিকে, হাসনাতের পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ