আইন-আদালত

সরানো হলো তাজুল ইসলামকে, ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

সরানো হলো তাজুল ইসলামকে, ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-এর চিফ প্রসিকিউটর পদ থেকে অ্যাডভোকেট তাজুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, নতুন চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

২৫ জুলাই, ২০২৬
সাংবাদিক আনিস আলমগীরের জামিন

সাংবাদিক আনিস আলমগীরের জামিন

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত ২২ জানুয়ারি ঢাকার মহানগর দায়রা জজ আদালত আনিস আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

২৫ জুলাই, ২০২৬
বদির জামিন স্থগিত চেম্বার আদালতে

বদির জামিন স্থগিত চেম্বার আদালতে

কক্সবাজারের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির এক মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৫ মার্চ) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। একই সঙ্গে বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আগামী ২০ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
নারায়ণগঞ্জে সাবেক মেয়র আইভীর হাইকোর্ট জামিন স্থগিত

নারায়ণগঞ্জে সাবেক মেয়র আইভীর হাইকোর্ট জামিন স্থগিত

গণঅভ্যুত্থানের সময় হত্যার অভিযোগে দায়ের করা চারটি মামলাসহ পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের জামিন চেম্বার আদালত স্থগিত করেছেন। বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। এর আগে, ২৬ ফেব্রুয়ারি হাই কোর্ট আইভীকে এই পাঁচ মামলায় ছয় মাসের অন্তর্বর্তী জামিন দেয়। সে দিনই তার বিরুদ্ধে সেলিম মণ্ডল হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়। এই মামলায় তার জামিন আবেদন বৃহস্পতিবার নামঞ্জুর করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
পিলখানা হত্যা মামলায় প্রথমবার আসামি হতে যাচ্ছেন শেখ হাসিনা

পিলখানা হত্যা মামলায় প্রথমবার আসামি হতে যাচ্ছেন শেখ হাসিনা

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি দেশের ইতিহাসের এক নৃশংস ঘটনা ঘটে রাজধানী পিলখানায়। দেশের সবচেয়ে সুরক্ষিত স্থানে সেই ভয়াবহ হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। সেই ঘটনা এখনও বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ায় গভীর জটিলতার মধ্যে রয়েছে। প্রসিকিউশন জানায়, পিলখানা হত্যাকাণ্ডের সাক্ষীদের জবানবন্দিতে দেশনেত্রী শেখ হাসিনা, তার ছেলে শেখ তাপস, তৎকালীন মন্ত্রী মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানকসহ কয়েকজন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
হারুন উর-রশীদ ও মশিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

হারুন উর-রশীদ ও মশিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হারুন উর-রশীদ ও মো. মশিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ। দুদকের আবেদনে বলা হয়, দুই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান বিষয়ে তিন সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধান চলমান আছে।

২৫ জুলাই, ২০২৬
তথ্য না দেওয়ায় ডিসি সারোয়ারকে আদালতের শোকজ

তথ্য না দেওয়ায় ডিসি সারোয়ারকে আদালতের শোকজ

সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে তাজ উদ্দিন নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় তদন্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ না করায় সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারোয়ার আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সিলেটের আমলি আদালত নম্বর-২ এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার গত ৮ ফেব্রুয়ারি এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চলমান আন্দোলনের সময় পুলিশের গুলিতে তাজ উদ্দিন নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

২৫ জুলাই, ২০২৬
শতাধিক গুম-খুনের অভিযোগ: জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

শতাধিক গুম-খুনের অভিযোগ: জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত শতাধিক গুম ও হত্যার ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। রোববার (৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন এবং প্রথম সাক্ষীর জবানবন্দির মাধ্যমে বিচারপ্রক্রিয়ার গুরুত্বপূর্ণ এই ধাপ শুরু হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

২৫ জুলাই, ২০২৬
কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে নাহিদের রিটের শুনানি হতে পারে আজ

কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে নাহিদের রিটের শুনানি হতে পারে আজ

ঢাকা-১১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা নিয়ে দায়ের করা রিটের শুনানি আজ মঙ্গলবার হতে পারে। দ্বৈত নাগরিকত্ব এবং নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে এ রিট করেছেন এনসিপি মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলাম। সোমবার (২ ফেব্রুয়ারি) আইনজীবী জহিরুল ইসলাম মূসা বিষয়টি নিশ্চিত করে জানান, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটি ৮২ নম্বর ক্রমিকে তালিকাভুক্ত রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রাম-৪ আসনে নির্বাচনে অংশ নিতে পারবেন আসলাম চৌধুরী

চট্টগ্রাম-৪ আসনে নির্বাচনে অংশ নিতে পারবেন আসলাম চৌধুরী

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি পদপ্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। তবে আদেশে বলা হয়েছে, চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফলের চূড়ান্তভাবে প্রকাশ স্থগিত থাকবে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে ব্যাংকের করা লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করে এ আদেশ দেন আপিল বিভাগ।

২৫ জুলাই, ২০২৬
হাইকোর্টে খারিজ নাহিদ ইসলামের রিট, নির্বাচনে বাধা নেই বিএনপির কাইয়ুমের

হাইকোর্টে খারিজ নাহিদ ইসলামের রিট, নির্বাচনে বাধা নেই বিএনপির কাইয়ুমের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ তুলেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি বলেন, 'আমাদের ব্যানার যেখানে যেখানে ছিল, সেই জায়গাগুলোতে এখন কাদের ব্যানার টাঙানো আছে, তা এলাকার মানুষ দেখছেন। তিনি আরও জানান, নির্বাচন কমিশনের বিধিনিষেধ মেনে সাদাকালো কাপড়ের ব্যানার টাঙানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি অনুরোধ করে বলেন, 'বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার এই সংস্কৃতি বন্ধ করুন।

২৫ জুলাই, ২০২৬
ডিজিএফআইয়ের হাতে অমানবিক নির্যাতনের শিকার হন তারেক রহমান: সাবেক সেনাপ্রধান

ডিজিএফআইয়ের হাতে অমানবিক নির্যাতনের শিকার হন তারেক রহমান: সাবেক সেনাপ্রধান

২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কার্যত রাষ্ট্রের মুখ্য নিয়ন্ত্রকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল এবং এ সময় বেসামরিক ব্যক্তি, মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের তুলে এনে নিজেদের সেলে রেখে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন চালানোর এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া। রোববার (৮ ফেব্রুয়ারি) গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি