আইন-আদালত

সালমান এফ রহমান ও আবেদপুত্র সোহানের চার দিনের রিমান্ড মঞ্জুর

সালমান এফ রহমান ও আবেদপুত্র সোহানের চার দিনের রিমান্ড মঞ্জুর

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী হাফেজ মাওলানা মনোয়ার হোসেন সাগরকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ ডিসেম্বর) সকালে ভূঞাপুর উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানার আদেশ দেন। সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ পৃথক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

২৫ জুলাই, ২০২৬
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাকড’ মামলায় বঙ্গভবনের কর্মী ছরওয়ারের জামিন

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাকড’ মামলায় বঙ্গভবনের কর্মী ছরওয়ারের জামিন

জামায়াতে ইসলামীর আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ‘হ্যাকড’ হওয়ার অভিযোগে দায়ের করা মামলায় হ্যাকিংয়ের সঙ্গে সম্পৃক্ততার কোনো সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়ায় বঙ্গভবনের কর্মী মোহাম্মদ ছরওয়ারে আলমকে জামিন দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তার জামিনের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশনের পক্ষে পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফ রেজা।

২৫ জুলাই, ২০২৬
গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে বিচার শুরু

গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে বিচার শুরু

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ বিচার শুরুর আদেশ দিয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। মামলার সূচনা বক্তব্য প্রদান ও সাক্ষ্যগ্রহণের জন্য ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
শিশু গৃহকর্মীকে নির্যাতনের বিবরণ আদালতে শোনালেন বিচারক, বেদনাহত সবাই

শিশু গৃহকর্মীকে নির্যাতনের বিবরণ আদালতে শোনালেন বিচারক, বেদনাহত সবাই

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানের বাসায় ১১ বছরের শিশু গৃহকর্মীকে নির্মমভাবে নির্যাতনের ভয়াবহ বিবরণ আদালতে উঠে এসেছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে শুনানিকালে ভুক্তভোগী শিশুটির জবানবন্দির অংশ পড়ে শোনানো হয়।

২৫ জুলাই, ২০২৬
ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার (১ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি। এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. আশিকুর রহমান আদালতে মোহাম্মদ এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

২৫ জুলাই, ২০২৬
রাজউকের প্লট দুর্নীতি: শেখ হাসিনা–টিউলিপসহ ১৮ আসামির মামলার রায় আজ

রাজউকের প্লট দুর্নীতি: শেখ হাসিনা–টিউলিপসহ ১৮ আসামির মামলার রায় আজ

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং রেহানার সন্তান টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে দায়ের করা দুটি পৃথক মামলার রায় আজ ঘোষণা করা হবে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকার বিশেষ জজ-৪ আদালতে এ রায় ঘোষণা করা হবে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলাগুলোতে অভিযোগ করা হয়েছে, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিককে পৃথকভাবে ১০ কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেওয়া হয়।

২৫ জুলাই, ২০২৬
এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদ ইসলামের

এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট নাহিদ ইসলামের

ঢাকা-১১ আসনের বিএনপির প্রার্থী ড. এমএ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম। রিটে এমএ কাইয়ুমের প্রার্থিতা স্থগিতের আবেদন করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন তিনি। রিটে ঢাকা-১১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এমএ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে। নাহিদ ইসলামের আইনজীবী জহিরুল ইসলাম মূসা জানান, এ সপ্তাহেই হাইকোর্টে রিটটির শুনানি অনুষ্ঠিত হবে।

২৫ জুলাই, ২০২৬
পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় হাসিনার ১০, টিউলিপ ৪, রাদওয়ান ও আজমিনার ৭ বছর কারাদণ্ড

পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় হাসিনার ১০, টিউলিপ ৪, রাদওয়ান ও আজমিনার ৭ বছর কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৮ জনকে দণ্ডিত করেছেন ঢাকার বিশেষ জজ আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম রায় ঘোষণা করেন। দুদক দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিকসহ মোট ১৮ জনকে আসামি করা হয়।

২৫ জুলাই, ২০২৬
দুর্নীতির মামলায় সাংবাদিক আনিস আলমগীর গ্রেফতার

দুর্নীতির মামলায় সাংবাদিক আনিস আলমগীর গ্রেফতার

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত। বুধবার (২৮ জানুয়ারি) এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ। এর আগে, ২৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানির সময় কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়।

২৫ জুলাই, ২০২৬
বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (৭ ফেব্রুয়ারি) নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (৮ ফেব্রুয়ারি) চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

২৫ জুলাই, ২০২৬
এসেনশিয়াল ড্রাগসের এমডির বিদেশ গমনে নিষেধাজ্ঞা

এসেনশিয়াল ড্রাগসের এমডির বিদেশ গমনে নিষেধাজ্ঞা

সাজানো টেন্ডার, বিভিন্ন ক্রয়ে অনিয়ম এবং কোটি কোটি টাকা পাচারের অভিযোগে রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সামাদ মৃধার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

২৫ জুলাই, ২০২৬
লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এখনো পুরোপুরি উদ্ধার না হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের আবেদন জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র‍্যাবের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি