আইন-আদালত

‘স্মৃতি শক্তি নেই তোফায়েল আহমেদের, কাউকে চিনতে পারছেন না’

‘স্মৃতি শক্তি নেই তোফায়েল আহমেদের, কাউকে চিনতে পারছেন না’

আইনজীবী জানান, তোফায়েল আহমেদ কাউকে চিনতে পারছেন না এবং তার স্মৃতিশক্তি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি মানসিকভাবে অসুস্থ ও বিচার কার্যক্রমে অংশগ্রহণের সক্ষমতা হারিয়েছেন বলেও আদালতকে জানানো হয়। এ অবস্থায় তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করার আবেদন এবং অভিযোগ গঠন শুনানি পিছিয়ে দেওয়ার প্রার্থনা করা হয়। তবে, এ আবেদনের বিরোধিতা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা আদালতকে জানায়, পলাতক আসামির এমন আবেদন গ্রহণযোগ্য নয় এবং তাকে আদালতে হাজির হয়ে আবেদন করতে হবে।

২৫ জুলাই, ২০২৬
শাপলা চত্বর মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মন্ডল

শাপলা চত্বর মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মন্ডল

শাপলা চত্বরের ওই হত্যাযজ্ঞের সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার ছিলেন আবদুল জলিল মন্ডল। গত ৩০ মার্চ রাতে রাজধানীর সবুজবাগ থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় শাপলা চত্বরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততার অভিযোগে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

২৫ জুলাই, ২০২৬
৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় জামিন পেলেন ইমি

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় জামিন পেলেন ইমি

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনাকে কেন্দ্র করে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ এ আদেশ দেন।

২৫ জুলাই, ২০২৬
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট পড়েছে ৩৪ শতাংশ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট পড়েছে ৩৪ শতাংশ

দেশের বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচন দুদিনব্যাপী ভোটগ্রহণ শেষে সম্পন্ন হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথম দিনে ভোট দেন ২ হাজার ৭৫৯ জন আইনজীবী এবং দ্বিতীয় দিনে ভোট দেন ৪ হাজার ৩১০ জন। সব মিলিয়ে দুই দিনে মোট ৭ হাজার ৬৯ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটারের প্রায় ৩৪ শতাংশ। সমিতিতে মোট ভোটার ছিলেন ২০ হাজার ৭৮৫ জন।

২৫ জুলাই, ২০২৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সাবেক চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলামকে অপসারণের পর এই প্রথম ট্রাইব্যুনালের কোনো প্রসিকিউটর পদত্যাগ করছেন। পরে, সোমবার (৯ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও দুইজন নতুন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
খালাস পেলেন আ. লীগের সাবেক এমপি মোজাম্মেল

খালাস পেলেন আ. লীগের সাবেক এমপি মোজাম্মেল

শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হককে ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় বেকসুর খালাস দিয়েছেন আদালত। রবিবার (৫ এপ্রিল) ঢাকার ১৪তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদা আক্তার রায় ঘোষণা করেন। তবে একাধিক মামলার কারণে খালাস পেলেও তার কারাগার থেকে মুক্তি হয়নি। এই তথ্য জানান আসামিপক্ষের আইনজীবী মো. লিটন মিয়া।

২৫ জুলাই, ২০২৬
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, আবেদনে বলা হয়, মোয়াজ্জেম হোসেন তদবির, টেন্ডারবাজি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে শত শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। এসব অর্থ তিনি সংযুক্ত আরব আমিরাত, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচারের মাধ্যমে বিনিয়োগ করার অভিযোগে মানিলন্ডারিং মামলা তদারকি করছে পুলিশ।

২৫ জুলাই, ২০২৬
জিয়াউর রহমানকে নিয়ে মানহানির মামলায় ইনু, মেনন ও বিচারপতি মানিকের জামিন

জিয়াউর রহমানকে নিয়ে মানহানির মামলায় ইনু, মেনন ও বিচারপতি মানিকের জামিন

মামলার সূত্রে জানা যায়, এর আগে গত ২১ জানুয়ারি একই মামলায় রাশেদ খান মেনন ও বিচারপতি মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছিল। মামলার অপর আসামি হিসেবে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উল্লেখ্য, ২০২৪ সালের ২২ আগস্ট জিয়াউল হক নামের এক আইনজীবী ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মানহানির মামলাটি দায়ের করেন। মামলায় তিনজনের বিরুদ্ধে জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময়ে ‘আপত্তিকর ও মানহানিকর’ মন্তব্য করার অভিযোগ আনা হয়।

২৫ জুলাই, ২০২৬
সাংবাদিক আনিস আলমগীরের জামিন, কারামুক্তিতে নেই বাধা

সাংবাদিক আনিস আলমগীরের জামিন, কারামুক্তিতে নেই বাধা

এর আগে, গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান গত ২৫ জানুয়ারি তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ২৮ জানুয়ারি তাকে এ মামলায় গ্রেপ্তার দেখান।

২৫ জুলাই, ২০২৬
হাইকোর্টে জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার

হাইকোর্টে জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার

একই সঙ্গে আদালত জানতে চেয়ে রুল জারি করেছেন—কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। আবুল সরকারের আইনজীবী গাজী কামরুল ইসলাম জানিয়েছেন, ছয় মাসের জামিন মঞ্জুর হওয়ায় তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। এর আগে বিচারিক আদালতে দুই দফা জামিন আবেদন করা হলেও গত বছরের ২৩ নভেম্বর ও ৮ ডিসেম্বর তা নামঞ্জুর করা হয়েছিল।

২৫ জুলাই, ২০২৬
নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে বাংলাদেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৫ মার্চ) এ তথ্য জানিয়েছে আইন মন্ত্রণালয়। জানা গেছে, আজই এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি হতে পারে। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

২৫ জুলাই, ২০২৬
মগবাজারে ‘নবীন ফ্যাশন’ বন্ধ: ওসিকে তলব, ২৪ ঘণ্টায় দোকান খোলার নির্দেশ

মগবাজারে ‘নবীন ফ্যাশন’ বন্ধ: ওসিকে তলব, ২৪ ঘণ্টায় দোকান খোলার নির্দেশ

আদালতের আদেশে উল্লেখ করা হয়, একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে দেখা গেছে— মগবাজারের বিশাল সেন্টার মার্কেটে ‘নবীন’ ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকানে একদল ব্যক্তি পুলিশের উপস্থিতিতে গিয়ে দোকানটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়। এ সময় কয়েকজনকে উচ্ছৃঙ্খল আচরণ করতে দেখা গেলেও ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যদের নিষ্ক্রিয় অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. জঙ্গল সলিমপুরে নাশকতার চেষ্টা চালালে ছাড় দেওয়া হবে না: পুলিশ সুপার সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. জঙ্গল সলিমপুরে নাশকতার চেষ্টা চালালে ছাড় দেওয়া হবে না: পুলিশ সুপার