আইন-আদালত
জোট করলেও ভোট হবে নিজ দলের প্রতীকেই: হাইকোর্টের রায়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে দলগুলো ভোটে অংশ নিলেও নিজ নিজ দলীয় প্রতীকেই নির্বাচন করার বিধানের বৈধতা নিয়ে দায়ের করা রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় এই রায় ঘোষণা করেন বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ।
অস্ত্র উদ্ধার না হলে নির্বাচন স্থগিত করতে আইনি নোটিশ
লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের দাবিতে আইনি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে।
বাজার থেকে ২১ জানুয়ারির মধ্যে কিটক্যাট চকলেটের লট অপসারণের নির্দেশ
বাজার থেকে বিতর্কিত নেসলে কিটক্যাট চকলেটের একটি লট অপসারণের নির্দেশ দিয়েছেন খাদ্য আদালত। আজ সোমবার (১৫ ডিসেম্বর) জারি করা আদেশে সংশ্লিষ্ট পক্ষগুলোকে ২০২৬ সালের ২১ জানুয়ারির মধ্যে ওই লট বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে আগুন
সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
সালমান–আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন কারফিউ জারি করে ছাত্র–জনতাকে হত্যায় উসকানিসহ পাঁচটি অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জুলাই আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের ‘শেষ করে দেওয়ার’ নির্দেশনা, গণভবনে শেখ হাসিনার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে হত্যায় উসকানি, এবং ২৮৬টি মামলায় প্রায় সাড়ে চার লাখ ছাত্র–জনতাকে আসামি করার মতো গুরুতর অভিযোগসহ মোট পাঁচটি অভিযোগ নিয়ে প্রসিকিউশন পক্ষ থেকে অভিযোগ জানানো হবে।
হাসিনাসহ ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি)–এ ২৬ জনকে গুম ও নির্যাতনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এ বিষয়ে ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল আদেশ প্রদান করতে পারেন।
জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে এই নির্দেশ দেন। ওবায়দুল কাদের ছাড়াও আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ নেতা বাহাউদ্দীন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলি আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি হাসান ইনান।
রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ড শেষে সাংবাদিক আনিস আলমগীরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (২০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ আদেশ দেন। আজ, পাঁচ দিনের রিমান্ড শেষে আনিস আলমগীরকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক কাজী শাহনেওয়াজ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে মামলাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং প্রয়োজন হলে ভবিষ্যতে পুনরায় রিমান্ড চাওয়া হতে পারে।
হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মেঘনা–গোমতী সেতুর টোল আদায়ের কাজে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার (২১ ডিসেম্বর) দুদকের আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, ওবায়দুল কাদের ও আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও সিএনএস লিমিটেডের শীর্ষ কর্মকর্তারা।
টিএফআই সেলে গুম–নির্যাতন মামলা: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের জন্য আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিন ধার্য রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ বিষয়ে আদেশ দেবেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
হাদি হত্যা: আসামির ৮ ব্যাংকের হিসাব জব্দ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. আবদুল্লাহ আল মামুন এ আদেশ দেন।
বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
বাংলাদেশের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আপিল বিভাগে কর্মরত এই বিচারককে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। নতুন প্রধান বিচারপতি আগামী রোববার শপথ নেবেন। বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গত বছর ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। আগামী শনিবার তিনি অবসরে যাবেন।