আইন-আদালত
সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
এননটেক্স গ্রুপের নামে প্রায় ৫৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
চিকিৎসার জন্য থাইল্যান্ড যাওয়ার অনুমতি পেলেন না আসিফ মাহমুদের সাবেক এপিএস
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একসময়ের সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়ার অনুমতি চাইলেও সেই আবেদন খারিজ করেছেন আদালত। মঙ্গলবার (২০ জানুয়ারি) শুনানি শেষে এ আবেদন নাকচ করেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে মোয়াজ্জেম হোসেনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রায়হান।
হাসিনার 'পিয়ন' জাহাঙ্গীরের পরিবারে সম্পদ জব্দের নির্দেশ
ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী (পিয়ন) জাহাঙ্গীর আলম ও তার পরিবারের বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদের অভিযোগে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে আদালত। জাহাঙ্গীর আলমের নামে থাকা প্রায় পৌনে দুই কোটি টাকার জমি ও ফ্ল্যাট জব্দ এবং তার স্ত্রী কামরুন নাহারের নামে থাকা সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ।
হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়লো আরও ৫ দিন
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আরও পাঁচ দিন সময় বাড়িয়েছে আদালত। মঙ্গলবার (২০ জানুয়ারি) ধার্য দিনে তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হলে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আগামী ২৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এর আগে, গত ১৫ জানুয়ারি মামলার চার্জশিট (অভিযোগপত্র) গ্রহণের দিন ধার্য ছিল।
এবারে নাহিদ ইসলামের প্রার্থীতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিলের আবেদন করে হাইকোর্টে রিট করেছেন ঢাকা-১১ আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ। সোমবার (৯ ফেব্রুয়ারি) এ রিটটি দায়ের করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে। রিট আবেদনে শামীম আহমেদ দাবি করেন, নাহিদ ইসলাম ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র ডোমেনিকার নাগরিক।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধী আবুল কালাম আজাদের আত্মসমর্পণ
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে তিনি ট্রাইব্যুনালে হাজির হন। এর আগে, গত বছর নিজের মৃত্যুদণ্ডের সাজা স্থগিত চেয়ে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার আওতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন আবুল কালাম আজাদ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই আজ আত্মসমর্পণ করেছেন তিনি। ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আবুল কালাম আজাদের বিরুদ্ধে রায় ঘোষণা করেন।
মানবতাবিরোধী অপরাধে জয়–পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না—সে বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (২১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আদেশের দিন ধার্য রয়েছে। এর আগে, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে গত ১৫ জানুয়ারি এদিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ; জয়-পলকের বিচার শুরুর আদেশ
জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বিচার শুরুর আদেশ দিয়েছে। বুধবার (২১ জানুয়ারি) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এই আদেশ দেন। এদিন প্রথমে দুই আসামির অব্যাহতির আবেদন খারিজ করা হয়। পরে প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগ পড়ে এবং আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়।
আশুলিয়ায় ৬ জনকে হত্যা ও লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ৬ জনকে হত্যা ও লাশ পুড়িয়ে দেওয়ার মামলায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাইব্যুনাল-২ এর তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করেন। প্যানেলের চেয়ারম্যান ছিলেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, অন্য দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এটি ট্রাইব্যুনাল-২ থেকে ঘোষিত প্রথম রায় হিসেবে বিচার বিভাগে ইতিহাস গড়ল।
চানখারপুল ৬ হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড
রাজধানীর চানখারপুলে ২০২৪ সালের ৫ আগস্ট ছয়জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে রায় ঘোষণা করা হয়। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় শাজাহান খানের ছেলে আসিবুর গ্রেপ্তার
জুলাই আন্দোলনের সময় রাজধানীর আফতাবনগরে আল আমিন হত্যাচেষ্টা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খানকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) এই আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ এহসানুল ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই হারুন-অর-রশিদ গত ২০ জানুয়ারি আসিবুরকে গ্রেফতার দেখানোর আবেদন করেছিলেন। এদিন আদালতে আসিবুরকে হাজির করা হয় এবং তার পক্ষে শুনানি করেন আইনজীবী মোরশেদ হোসেন শাহীন।
নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই বিএনপির তিন প্রার্থীর
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগে দায়ের করা রিট ও আপিল খারিজ হওয়ায় ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনি বাধা নেই। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এসব বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার আপিল বিভাগের চেম্বার জজ আদালত শুনানির জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করেছিলেন।