আইন-আদালত
জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
সিনিয়র জেল সুপার আল মামুন জানান, সাংবাদিক আনিস আলমগীরের জামিন সংক্রান্ত কাগজপত্র এক দিন আগে কারাগারে পৌঁছেছিল। যাচাই-বাছাই শেষে তাকে দুপুর ২টা ৩৫ মিনিটে মুক্তি দেওয়া হয়। এরপর তিনি স্বজনদের সঙ্গে কারাগার থেকে বের হন। জানা গেছে, গত বুধবার (১১ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আদালত তার জামিন মঞ্জুর করেন। এর ফলে আনিস আলমগীরের বিরুদ্ধে থাকা দুটি মামলাতেই তিনি জামিন পান। তার আইনজীবী তাসলিমা জাহান জানিয়েছেন, এখন তার কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহারের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম, আদালত নং-০৭ এ বিষয়ে আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ জানুয়ারি) মামলাটি প্রত্যাহার সংক্রান্ত শুনানির দিন নির্ধারিত ছিল। ওই দিন বাদী আদালতে উপস্থিত না থাকলেও, এর আগে ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে দাখিল করা দরখাস্ত ও জবানবন্দী পর্যালোচনা করে আদালত প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন।
আবু সাঈদের মরদেহে গুলির প্রমাণ নেই: আসামিপক্ষের আইনজীবী
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রায়ের পর আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দোলন দাবি করেছেন, মামলায় উপস্থাপিত প্রমাণের আলোকে আবু সাঈদের মরদেহে কোনো গুলির চিহ্ন পাওয়া যায়নি। তিনি বলেন, 'জব্দকৃত গেঞ্জিতে কোনো গুলির ছিদ্র নেই এবং দেহেও কোনো ক্ষতের চিহ্ন ছিল না। এছাড়া দেহে এক্স-রে বা অন্য কোনো পরীক্ষাও করা হয়নি, ফলে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি।'
মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে নাসির পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রোববার (৮ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।
২৪-এ ইন্টারনেট বন্ধ করে মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম সাক্ষ্যগ্রহণ আজ
চব্বিশের গণঅভ্যুত্থানে সারাদেশ জুড়ে ইন্টারনেট বন্ধ করে হত্যাকান্ড সহ মানবতাবিরোধী নানা অপরাধের মামলার প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আজ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১- এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
দুদকের মামলায় আনিস আলমগীরের জামিন নামঞ্জুর
এর আগে গত ৫ মার্চ ঢাকার উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পান আনিস আলমগীর। তবে দুর্নীতি দমন কমিশনের পৃথক একটি মামলায় গ্রেপ্তার দেখানো থাকায় তিনি মুক্তি পাননি। সেই মামলায় করা জামিন আবেদনও এদিন খারিজ করে দেন আদালত।
দুদকের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত-৬–এর বিচারক মো. জাকারিয়া হোসেন। আদালত সূত্রে জানা গেছে, মামলার দুটি পৃথক ধারায় সম্রাটকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে আপিল বিভাগের খালাস
একাত্তরে মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের খান আকরাম হোসেনকে খালাস প্রদান করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এই রায় ঘোষণা করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক তাকে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শেষে আদালত এই সিদ্ধান্ত দেন।
৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
জুলাই গণঅভ্যুত্থানের সময় চারটি হত্যা মামলাসহ ৫ মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ আদেশ দেন বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। পাঁচটি মামলার মধ্যে চারটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সেগুলো হলো: ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা।
জুলাই-আগস্টে হত্যাচেষ্টার মামলায় সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন
জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাচেষ্টার মামলায় জামিন পেয়েছেন কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক এমপি আবদুর রহমান বদি। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্ট থেকে জামিন পান তিনি। এর আগে, ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেফতার করে র্যাব। উল্লেখ্য, আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আবদুর রহমান বদি।
তরুণীকে দলবদ্ধ ধর্ষণ: ১৭ বছর পর চার জনের যাবজ্জীবন কারাদণ্ড
সতেরো বছর আগে কামরাঙ্গীরচরের আশ্রাফাবাদে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন শহিদুল ইসলাম (২৩), সাইফুল ইসলাম (২৫), নিজাম (২৪) এবং মনির হোসেন ওরফে সেন্টু (২৬)। ট্রাইব্যুনালের বিশেষ পিপি এরশাদ আলম (জর্জ) রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
জুলাই জাতীয় সনদ অবৈধ ঘোষণার দাবিতে হাইকোর্টে রিট
‘জুলাই জাতীয় সনদ’কে অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে সনদটির কার্যকারিতা স্থগিতের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন। তিনি জানান, আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ঐক্যমত কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।