মহাকাশ স্টেশনে পুরো ১ বছর থাকবেন চীনের নভোচারী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
চীন তাদের ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানে এক নভোচারীকে এক বছরের জন্য মহাকাশ স্টেশনে পাঠানোর প্রস্তুতি নিয়েছে। দীর্ঘ সময় মহাকাশে অবস্থানের ফলে মানবদেহে কী ধরনের পরিবর্তন ঘটে, তা নিয়ে গবেষণার সুযোগ তৈরি করবে এই মিশন। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য অর্জনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে রোববার স্থানীয় সময় রাত ১১টা ৮ মিনিটে লং মার্চ-২ এফ ওয়াই২৩ রকেটের মাধ্যমে শেনঝৌ-২৩ উৎক্ষেপণ করা হবে।

এই অভিযানে তিন নভোচারী অংশ নিচ্ছেন। তাদের একজন পে-লোড বিশেষজ্ঞ লি জিয়াইং, যিনি আগে হংকং পুলিশের পরিদর্শক ছিলেন। তিনি হংকং থেকে চীনের মহাকাশ মিশনে অংশ নেওয়া প্রথম ব্যক্তি। অন্য দুই সদস্য হলেন কমান্ডার ঝু ইয়াংঝু এবং পাইলট ঝ্যাং ইউয়ানঝি। তারা দুজনই পিপলস লিবারেশন আর্মির নভোচারী বিভাগের সদস্য।

তিন নভোচারীর মধ্যে একজন তিয়ানগং মহাকাশ স্টেশন-এ পুরো এক বছর অবস্থান করবেন। তবে কে দীর্ঘ সময় সেখানে থাকবেন, তা মিশনের অগ্রগতির ভিত্তিতে পরে নির্ধারণ করা হবে বলে জানিয়েছে চীনের মহাকাশ সংস্থা।

এটি বিশ্বের দীর্ঘতম মহাকাশ অভিযানের অন্যতম হতে যাচ্ছে। যদিও ১৯৯৫ সালে এক রুশ মহাকাশচারীর গড়া সাড়ে ১৪ মাসের রেকর্ডের চেয়ে এই মিশনের সময়কাল কম।

চীন ইতোমধ্যে একাধিকবার তাদের মহাকাশ স্টেশনে নভোচারী পাঠিয়েছে। তবে বর্তমান মিশন এমন সময়ে পরিচালিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চাঁদে পৌঁছানোর প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, বেইজিং ভবিষ্যতে চাঁদের ভূখণ্ড ও সম্পদে উপনিবেশ স্থাপন এবং খনন কার্যক্রম চালানোর পরিকল্পনা করছে। যদিও চীন এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

নাসা ২০২৮ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। চীনের আগে এই লক্ষ্য পূরণ করতে চায় সংস্থাটি। ভবিষ্যতে মানুষকে মঙ্গল গ্রহে পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবে দীর্ঘমেয়াদি চন্দ্রঘাঁটি তৈরির পরিকল্পনাও রয়েছে তাদের।

গত এপ্রিল মাসে নাসার চার নভোচারী আর্টেমিস-২ মিশন-এর অংশ হিসেবে চাঁদের চারপাশে ঐতিহাসিক ভ্রমণ সম্পন্ন করেন। অর্ধশতাব্দীর মধ্যে এটিই ছিল প্রথম মনুষ্যবাহী চন্দ্রাভিযান। এ সময় নভোচারীরা পৃথিবী থেকে আগের যেকোনো সময়ের তুলনায় আরও দূরবর্তী স্থানে পৌঁছান।

অন্যদিকে গত শুক্রবার ইলন মাস্কর কোম্পানি স্পেস-এক্স তাদের পরবর্তী প্রজন্মের স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেছে। এই রকেট ভবিষ্যতে স্টারলিংক স্যাটেলাইট উৎক্ষেপণ এবং নাসার চন্দ্রাভিযানে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হচ্ছে।

চীনের হাতে ২০৩০ সালের চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য পূরণে এখন চার বছরেরও কম সময় রয়েছে। এজন্য দেশটিকে নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার তৈরি এবং সেগুলোর কার্যকারিতা প্রমাণ করতে হবে। এর মাধ্যমে নিম্ন-কক্ষপথে থাকা তুলনামূলক নিরাপদ তিয়ানগং মহাকাশ স্টেশন থেকে চাঁদের ঝুঁকিপূর্ণ যাত্রা নিরাপদ করার পরিকল্পনা করছে বেইজিং।

২০২১ সাল থেকে শেনঝৌ অভিযানের আওতায় চীন নিয়মিতভাবে তিনজন করে নভোচারীকে ছয় মাসের জন্য মহাকাশ স্টেশনে পাঠাচ্ছে। একই সঙ্গে চীনের মহাকাশ সংস্থা বর্তমানে পাকিস্তানের দুই নভোচারীকেও প্রশিক্ষণ দিচ্ছে। ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে একজন চলতি বছর স্বল্পমেয়াদি মিশনে তিয়ানগং মহাকাশ স্টেশনে যেতে পারেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ