‘মৃত্যুর প্রস্তুতি নিয়ে ভোটকেন্দ্রে যাবেন’- প্রিজাইডিং কর্মকর্তাদের বললেন ডিসি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রিজাইডিং কর্মকর্তাদের জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও মাদারীপুরের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এবারের নির্বাচনে দায়িত্ব পালনকারীদের যেকোনো পরিস্থিতি মোকাবিলার মানসিক প্রস্তুতি থাকতে হবে এবং কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তন হলরুমে সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, আগের মতো আর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না। যারা দায়িত্ব নিতে ভয় পান, তাদের আগেভাগেই জানাতে বলেন তিনি। সে ক্ষেত্রে তাদের পরিবর্তে অন্যদের দিয়ে নির্বাচনী দায়িত্ব পালন করানো হবে। তিনি স্পষ্ট করে জানান, কোনো অবস্থাতেই অতীতের মতো অনিয়মপূর্ণ নির্বাচন হতে দেওয়া হবে না। জেলা প্রশাসন সব সময় নির্বাচনী কর্মকর্তাদের পাশে থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে গিয়ে কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মনে হলে সঙ্গে সঙ্গে জানাতে হবে। এমন ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সবার সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই প্রশাসনের অঙ্গীকার বলে উল্লেখ করেন তিনি।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. এহতেশামুল হক, সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফিন, র‌্যাব-৮-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন, আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরী এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মতবিনিময় সভায় রিটার্নিং কর্মকর্তা সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্ন শোনেন এবং নির্বাচন পরিচালনা সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী