ম্যানসিটিকে হারাল তলানিতে থাকা নিউক্যাসল ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে চমকের পর চমক। লিগের তলানিতে থাকা নিউক্যাসল ইউনাইটেডের কাছে হার মানলো বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিক। হার্ভে বার্নসের দুর্দান্ত জোড়া গোলে সেন্ট জেমস পার্কে ২–১ ব্যবধানে জিতেছে ম্যাগপাইরা। সিটির পক্ষে একমাত্র গোলটি করেন রুবেন দিয়াস।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে চমকের পর চমক। লিগের তলানিতে থাকা নিউক্যাসল ইউনাইটেডের কাছে হার মানলো বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিক। হার্ভে বার্নসের দুর্দান্ত জোড়া গোলে সেন্ট জেমস পার্কে ২–১ ব্যবধানে জিতেছে ম্যাগপাইরা। সিটির পক্ষে একমাত্র গোলটি করেন রুবেন দিয়াস।

ম্যাচের ৬৪তম মিনিটে বক্সের বাইরে থেকে নিচু শটে নিউক্যাসলকে এগিয়ে নেন বার্নস। কিন্তু চার মিনিট পরই সমতায় ফেরে ম্যান সিটি। কর্নার থেকে তৈরি হওয়া বিশৃঙ্খলায় রুবেন দিয়াসের শট ডিফ্লেকশন হয়ে জড়িয়ে যায় জালে।

তবে ৭০তম মিনিটে গিমারাইসের হেড পোস্টে লেগে ফিরে এলে রিবাউন্ড থেকে জোড়া গোল পূর্ণ করেন বার্নস। ভিএআরে দীর্ঘক্ষণ পর্যালোচনার পর নিশ্চিত করা হয় গোলটি।

শেষ মুহূর্তে পুরো শক্তি নিয়েই আক্রমণ চালায় ম্যান সিটি। কিন্তু নিউক্যাসলের রক্ষণভাগ আর গোলরক্ষককে ভেদ করতে পারেনি তারা।

এই জয়ে ১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৪ নম্বরে উঠে এসেছে নিউক্যাসল। সমান ম্যাচে ২২ পয়েন্ট সংগ্রহ করে ৩ নম্বরে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার