জাতীয়

সংসদ সদস্যদের ঋণখেলাপি হওয়ার তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ সদস্যদের ঋণখেলাপি হওয়ার তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যারা সংসদে আছেন তারা ঋণগ্রস্ত হতে পারেন, তবে ঋণখেলাপি নন। বৃহস্পতিবার বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম–এর পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, আইন অনুযায়ী কোনো ব্যক্তি আদালত কর্তৃক ঋণখেলাপি হিসেবে ঘোষিত হলে তিনি নির্বাচনে অযোগ্য হন। এ বিষয়ে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডারসহ প্রচলিত বিধানে স্পষ্ট নির্দেশনা রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে একযোগে দেশের ২৯ হাজারের বেশি মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে দেওয়া বক্তব্যকে তিনি অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন।

২৫ জুলাই, ২০২৬
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
জাতীয় পতাকায় কালেমা সংযোজনের অভিযোগে সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার ২

জাতীয় পতাকায় কালেমা সংযোজনের অভিযোগে সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার ২

জাতীয় পতাকার নির্ধারিত রূপ ও নকশা পরিবর্তন করে তাতে আরবি অক্ষরে ‘কালেমা’ সংযোজনের অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। পরে শুক্রবার দুপুরে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার দুজন হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মাওলানা এরশাদ আলীর ছেলে মো. নিয়ামক উল্লাহ (২৫) এবং শেরপুর সদর উপজেলার চান মিয়ার ছেলে সিদ্দিক (২৬)।

২৫ জুলাই, ২০২৬
কয়েক দিনের পাহাড়ধসে প্রাণ গেল ৩০ জনের: সংসদে ত্রাণমন্ত্রী

কয়েক দিনের পাহাড়ধসে প্রাণ গেল ৩০ জনের: সংসদে ত্রাণমন্ত্রী

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট পাহাড় ধসে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারে ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, দুর্গত এলাকায় আশ্রয়কেন্দ্র চালু, খাদ্য ও নগদ সহায়তা প্রদান এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসন কাজ করছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে এসব তথ্য জানান ত্রাণমন্ত্রী।

২৫ জুলাই, ২০২৬
রাজনীতি থেকে সরে দাঁড়ানো নিয়ে মুখ খুললেন স্পিকার

রাজনীতি থেকে সরে দাঁড়ানো নিয়ে মুখ খুললেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে মনোনয়ন পাওয়ার খবর তিনি সেদিন সকালেই জানতে পারেন। স্পিকার হিসেবে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরপেক্ষতা বজায় রাখা। তিনি জানান, বিএনপির সদস্য হলেও দায়িত্ব পালনের ক্ষেত্রে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে থাকতে চান।

২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশি প্রবাসীদের রেমিট্যান্স নিরাপদ করতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে দূতাবাসের বৈঠক

বাংলাদেশি প্রবাসীদের রেমিট্যান্স নিরাপদ করতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে দূতাবাসের বৈঠক

মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের আর্থিক নিরাপত্তা জোরদার এবং দেশে তাদের পরিবারের জন্য নিরাপদ রেমিট্যান্স প্রবাহ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এ লক্ষ্যে কোকা-কোলা মালদ্বীপের প্রধান পরিচালন কর্মকর্তা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিলিন্দ দেরাসারি সম্প্রতি মালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি ভবনে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।বৈঠকে মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের কল্যাণ, অধিকার, পেশাগত উন্নয়ন এবং বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের শুরুতে হাইকমিশনার মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় কোকা-কোলা মালদ্বীপ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

২৫ জুলাই, ২০২৬
শপথ নিলেন সাংসদ সরোয়ার আলমগীর

শপথ নিলেন সাংসদ সরোয়ার আলমগীর

নির্বাচন কমিশনের প্রশাসন শাখার সিনিয়র সহকারী সচিব (চলতি দায়িত্ব) এ এস এম ইকবাল হাসানের সই করা চিঠিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নির্বাচিত সংসদ সদস্যের নাম-ঠিকানাসহ প্রজ্ঞাপন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়েছে। বিষয়টি জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শকসহ ১৮টি গুরুত্বপূর্ণ দপ্তরে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

পূর্ব পাকিস্তান আন্দোলন এবং অখণ্ড বাংলার ধারণার ব্যর্থতা থেকেই আওয়ামী লীগের জন্ম হয়েছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। একই সঙ্গে তিনি দাবি করেছেন, মোগলটুলীকেন্দ্রিক সেই ঐতিহাসিক আওয়ামী লীগ আর তার আগের অবস্থানে নেই। বুধবার (২৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। আওয়ামী লীগ প্রতিষ্ঠার আগে দল গঠনের প্রস্তুতিমূলক আলোচনা ও সিদ্ধান্ত পুরান ঢাকার ১৫০ মোগলটুলীর একটি বাড়িতে হয়েছিল। দল গঠনের পর সেটিই আওয়ামী লীগের প্রথম অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়।

২৫ জুলাই, ২০২৬
নতুন ২ নদীবন্দর ঘোষণা, প্রজ্ঞাপন জারি

নতুন ২ নদীবন্দর ঘোষণা, প্রজ্ঞাপন জারি

দেশের উত্তরাঞ্চলের নৌযোগাযোগ উন্নয়ন, যাত্রীসেবা সম্প্রসারণ এবং নদীবন্দরভিত্তিক অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা নদীর তীরে দুটি নতুন নদীবন্দর ঘোষণা করেছে সরকার। বুধবার (৮ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপনে দুই নদীবন্দরের সীমানা নির্ধারণ করেছে।

২৫ জুলাই, ২০২৬
ডেঙ্গু: এক সপ্তাহে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৬৯ জন

ডেঙ্গু: এক সপ্তাহে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৬৯ জন

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬৯ জন রোগী। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। শুধু গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সদ্য. চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন পাটওয়ারীর সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ সদ্য. বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সদ্য. দেশের বাজারে কমলো সোনার দাম, ভরি কত? সদ্য. ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করল ট্রাম্প, ফের হামলার শঙ্কা সদ্য. বিভিন্ন ফোন নম্বর থেকে অপ্রতিমের বাবা-মাকে হয়রানি, থানায় জিডি সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সদ্য. চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন পাটওয়ারীর সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ সদ্য. বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সদ্য. দেশের বাজারে কমলো সোনার দাম, ভরি কত? সদ্য. ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করল ট্রাম্প, ফের হামলার শঙ্কা সদ্য. বিভিন্ন ফোন নম্বর থেকে অপ্রতিমের বাবা-মাকে হয়রানি, থানায় জিডি