জাতীয়

বিদেশি মাকড়সা কিংবা সাপ কেন আনা হচ্ছে বাংলাদেশে?

বিদেশি মাকড়সা কিংবা সাপ কেন আনা হচ্ছে বাংলাদেশে?

সম্প্রতি ঢাকার মিরপুরের রূপনগর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখা বিষাক্ত ট্যারান্টুলা মাকড়সা, ম্যাক্সিকান ব্ল্যাক কিং স্নেকসহ বিভিন্ন প্রজাতির ১ হাজার ১০৪টি বিদেশি প্রাণী উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ বন বিভাগের তথ্য অনুযায়ী, মিরপুর থেকে উদ্ধার হওয়া প্রাণীগুলোর মধ্যে বিষাক্ত ট্যারান্টুলা মাকড়সা ছাড়াও কর্ন স্নেক, ডাম্পি ফ্রগ, লেপার্ড গেকো, সাইড-নেক কচ্ছপসহ নানা ধরনের প্রাণী রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
গণতান্ত্রিক বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে: তথ‍্যমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে: তথ‍্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর অর্জিত গণতান্ত্রিক বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনে ঢাকায় অ্যামচ্যাম-যুক্তরাষ্ট্র দূতাবাসের যৌথ আয়োজন

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনে ঢাকায় অ্যামচ্যাম-যুক্তরাষ্ট্র দূতাবাসের যৌথ আয়োজন

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের আড়াই শতাব্দীর স্বাধীনতার ইতিহাসের পাশাপাশি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব, দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদারের বিষয়টি তুলে ধরা হয়। স্বাগত বক্তব্যে অ্যামচ্যামের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মার্কিন বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ আরও শক্তিশালী করতে অ্যামচ্যাম কাজ করে যাচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
গ্রামীণফোন, টেলিটক, রবি, বাংলালিংকের কাছে সরকারের প্রায় ১৩ হাজার কোটি টাকা বকেয়া

গ্রামীণফোন, টেলিটক, রবি, বাংলালিংকের কাছে সরকারের প্রায় ১৩ হাজার কোটি টাকা বকেয়া

বুধবার (২৪ জুন ২০২৬) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে বিষয়টি উত্থাপিত হয়। মন্ত্রী জানান, সবচেয়ে বেশি বকেয়া রয়েছে টেলিটকের কাছে ৫ হাজার ৯৫৪ কোটি টাকা, এরপর গ্রামীণফোনের ৬ হাজার ১০২ কোটি টাকা। এছাড়া রবি আজিয়াটার কাছে ৬১৫ কোটি টাকা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনসের কাছে ৪৭৩ কোটি টাকা পাওনা রয়েছে। তিনি আরও বলেন, টেলিটকের বকেয়া রয়েছে লাইসেন্স ফি, রেভিনিউ শেয়ারিং, স্পেকট্রাম ফি, প্রশাসনিক জরিমানা ও সামাজিক দায়বদ্ধতা তহবিলসহ বিভিন্ন খাতে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ইকুইটি কনভার্সনের আবেদন অর্থ মন্ত্রণালয়ে বিবেচনাধীন রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বোর্ডিং পাস নিয়েও উধাও ৭১ যাত্রী

বোর্ডিং পাস নিয়েও উধাও ৭১ যাত্রী

বোর্ডিং পাস সংগ্রহের পরও মালয়েশিয়াগামী বিমানে ওঠার আগ মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭১ যাত্রী উধাও হয়ে গেছেন। এদের মধ্যে কয়েকজনের ভিসার সঙ্গে পাসপোর্টের তথ্যের অসংগতি ধরা পড়ার পর বাকিরা একে একে বোর্ডিং এলাকা ছেড়ে চলে যান। শেষ পর্যন্ত তারা কেউই বিমানে ওঠেননি।

২৫ জুলাই, ২০২৬
প্রশাসনে রদবদল, ১২ সিনিয়র সহকারী সচিবের বদলি

প্রশাসনে রদবদল, ১২ সিনিয়র সহকারী সচিবের বদলি

প্রজ্ঞাপন অনুযায়ী, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলামকে জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, রাঙ্গামাটি সদরের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীকে খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্রকে বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এবং ফেনীর সোনাগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমাকে চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বিমানবন্দর থেকেই ফিরলেন সিলেটের নতুন ডিসি

বিমানবন্দর থেকেই ফিরলেন সিলেটের নতুন ডিসি

সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে রওনা হলেও শেষ মুহূর্তে বিমানবন্দর থেকেই ফিরে যেতে হয়েছে তাকে। উচ্চপর্যায়ের নির্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে নেওয়া হয়। ফলে সিলেটে তার যোগদান এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

২৫ জুলাই, ২০২৬
করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি ও টিআইএন বাধ্যবাধকতা প্রত্যাহারসহ যেসব সংশোধনীসহ অর্থবিল পাস

করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি ও টিআইএন বাধ্যবাধকতা প্রত্যাহারসহ যেসব সংশোধনীসহ অর্থবিল পাস

পাস হওয়া অর্থবিল অনুযায়ী, সাধারণ ব্যক্তিশ্রেণির করদাতাদের স্বস্তি দিতে আগামী পাঁচ অর্থবছরে ধাপে ধাপে করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়েছে। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে করমুক্ত আয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে চার লাখ টাকা, যা প্রস্তাবিত বাজেটে ছিল তিন লাখ ৭৫ হাজার টাকা। ২০২৮-২৯ ও ২০২৯-৩০ অর্থবছরে এ সীমা বাড়িয়ে সাড়ে চার লাখ টাকা এবং ২০৩০-৩১ অর্থবছরে পাঁচ লাখ টাকা করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকার আহ্বান সরকারের

গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকার আহ্বান সরকারের

ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি বা বক্তব্য প্রচার ও প্রকাশ না করতে দেশের সব গণমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে সরকার।

২৫ জুলাই, ২০২৬
বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগ করছে সরকার

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগ করছে সরকার

অর্থমন্ত্রী বলেন, খেলাপি ঋণ ও বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে ব্যাংকগুলো ইতোমধ্যে ৯টি আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের সঙ্গে গোপনীয়তা চুক্তি (নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট) সই করেছে। ‘নো উইন, নো ফি’ ভিত্তিতে এসব প্রতিষ্ঠান নিয়োগের কাজ চলছে। তারা বিদেশে থাকা অর্থ ও সম্পদের অবস্থান শনাক্ত এবং তা দেশে ফিরিয়ে আনতে আইনি সহায়তা দেবে। তিনি জানান, প্রথম ধাপে সাইফুজ্জামান চৌধুরী, এস আলম গ্রুপ, বেক্সিমকো, সিকদার গ্রুপ, নাসা গ্রুপ ও ওরিয়ন গ্রুপ সংশ্লিষ্ট ছয়টি বড় মামলার ওপর কাজ শুরু করা হবে। পরবর্তীতে এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

২৫ জুলাই, ২০২৬
রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয়: বিজ্ঞপ্তি

রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয়: বিজ্ঞপ্তি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার ‘খসড়া চার্জশিট’ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যকে সিআইডির কোনো কর্মকর্তার দেওয়া বক্তব্য নয় বলে জানিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
ইসলামী ব্যাংকে শিগগিরই এমডি নিয়োগ, পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর আশ্বাস অর্থমন্ত্রীর

ইসলামী ব্যাংকে শিগগিরই এমডি নিয়োগ, পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর আশ্বাস অর্থমন্ত্রীর

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগের জন্য প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। চলমান প্রক্রিয়া শেষ হলেই দ্রুত এই পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাংক রেজল্যুশন স্কিম-২০২৫’-এর আওতাভুক্ত পাঁচটি ব্যাংকের গ্রাহকরা বর্তমানে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তাদের আমানত উত্তোলনের সুযোগ পাচ্ছেন। ইতোমধ্যে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। পাশাপাশি পরিচালনা পর্ষদে নতুন পরিচালকও নিয়োগ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ সদ্য. বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সদ্য. দেশের বাজারে কমলো সোনার দাম, ভরি কত? সদ্য. ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করল ট্রাম্প, ফের হামলার শঙ্কা সদ্য. বিভিন্ন ফোন নম্বর থেকে অপ্রতিমের বাবা-মাকে হয়রানি, থানায় জিডি সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ সদ্য. বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সদ্য. দেশের বাজারে কমলো সোনার দাম, ভরি কত? সদ্য. ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করল ট্রাম্প, ফের হামলার শঙ্কা সদ্য. বিভিন্ন ফোন নম্বর থেকে অপ্রতিমের বাবা-মাকে হয়রানি, থানায় জিডি সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক