শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে দেওয়া বক্তব্যকে তিনি অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের আদালতের দণ্ডপ্রাপ্ত একজন আসামি বিদেশে অবস্থান করছেন। তার ভাষ্য, দেশে অনেক অন্যায়, অত্যাচার ও অপরাধ সংঘটনের অভিযোগে অভিযুক্ত ওই ব্যক্তির বক্তব্য প্রাসঙ্গিক নয়।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে এ বিষয়ে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। প্রচলিত বন্দি বিনিময় চুক্তি এবং আন্তর্জাতিক বিধি-বিধান অনুসরণ করে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার চেষ্টা চলছে। বাংলাদেশের জনগণও সেটিই প্রত্যাশা করে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে সংঘটিত অন্যায়, দুর্নীতি, হত্যা ও গুমের অভিযোগের সুষ্ঠু ও স্বচ্ছ বিচার বাংলাদেশেই হবে। এ লক্ষ্যে ভারতের সঙ্গে প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে। এটি শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে কাজ করছে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সহযোগিতা বা কোনো আইনি জটিলতা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, আইনি বিষয়গুলো আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব অনুযায়ী যে কূটনৈতিক কার্যক্রম পরিচালনার প্রয়োজন, তা অব্যাহত রয়েছে এবং এ ক্ষেত্রে কোনো ঘাটতি নেই।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ সদ্য. প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ভেন্যু পরিদর্শনে ডিআইজি সদ্য. পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সদ্য. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মো. নূরুল ইসলাম সদ্য. চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন পাটওয়ারীর সদ্য. মিরপুরে যুবলীগ নেতা সুফল গ্রেপ্তার সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ সদ্য. প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ভেন্যু পরিদর্শনে ডিআইজি সদ্য. পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সদ্য. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মো. নূরুল ইসলাম সদ্য. চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন পাটওয়ারীর সদ্য. মিরপুরে যুবলীগ নেতা সুফল গ্রেপ্তার