সংসদ সদস্যদের ঋণখেলাপি হওয়ার তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যারা সংসদে আছেন তারা ঋণগ্রস্ত হতে পারেন, তবে ঋণখেলাপি নন।

বৃহস্পতিবার বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম–এর পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আইন অনুযায়ী কোনো ব্যক্তি আদালত কর্তৃক ঋণখেলাপি হিসেবে ঘোষিত হলে তিনি নির্বাচনে অযোগ্য হন। এ বিষয়ে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডারসহ প্রচলিত বিধানে স্পষ্ট নির্দেশনা রয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচিত হয়ে সংসদে আসার অর্থ হলো সংশ্লিষ্ট ব্যক্তি ঋণগ্রস্ত হতে পারেন, কিন্তু ঋণখেলাপি নন। তার দাবি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কোনো মামলা থাকলেও তা উচ্চ আদালতে নিষ্পত্তি হলে ওই ব্যক্তি আর ঋণখেলাপি হিসেবে বিবেচিত হন না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাই বর্তমান সংসদকে ‘ঋণখেলাপিদের সংসদ’ বলা আইনগতভাবে সঠিক নয় এবং এটি মানহানিকর বক্তব্য। তিনি এ বক্তব্য সংসদীয় কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার আহ্বান জানান।

অন্যদিকে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে থেকেই তিনি ঋণখেলাপি ইস্যু নিয়ে কথা বলে আসছেন। তার দাবি, অনেক সংসদ সদস্যের বিরুদ্ধে ঋণখেলাপি থাকার অভিযোগ রয়েছে, যা তিনি নাম প্রকাশ না করে সংসদে উল্লেখ করেছেন।

তিনি আরও বলেন, সংসদে যদি ঋণখেলাপি সদস্য থেকে থাকে, তাহলে সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে প্রশ্ন উঠবে—এটাই স্বাভাবিক প্রতিক্রিয়া।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ সদ্য. প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ভেন্যু পরিদর্শনে ডিআইজি সদ্য. পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সদ্য. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মো. নূরুল ইসলাম সদ্য. চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন পাটওয়ারীর সদ্য. মিরপুরে যুবলীগ নেতা সুফল গ্রেপ্তার সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ সদ্য. প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ভেন্যু পরিদর্শনে ডিআইজি সদ্য. পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সদ্য. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মো. নূরুল ইসলাম সদ্য. চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন পাটওয়ারীর সদ্য. মিরপুরে যুবলীগ নেতা সুফল গ্রেপ্তার