জাতীয়

তরুণদের চাকরির জন্য অপেক্ষা করতে হবে না, তারাই কর্মসংস্থান সৃষ্টি করবে: প্রধানমন্ত্রী

তরুণদের চাকরির জন্য অপেক্ষা করতে হবে না, তারাই কর্মসংস্থান সৃষ্টি করবে: প্রধানমন্ত্রী

বিগত সময়ে স্বাস্থ্য খাতের বিপর্যয়, নীতিগত ভুল এবং হাজার হাজার কোটি টাকা পাচারের কারণে দেশের অর্থনীতি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, উৎপাদন ও বিনিয়োগ প্রায় স্থবির হয়ে পড়েছিল, পুঁজিবাজারে সর্বস্ব হারিয়ে অনেক সাধারণ মানুষ আত্মহত্যা করেছিলেন এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভও ভয়াবহ অবস্থায় পৌঁছেছিল। পাশাপাশি আগের সরকারের নেওয়া কয়েকটি অপ্রয়োজনীয় বৃহৎ প্রকল্পের জন্য নেওয়া দেশি-বিদেশি ঋণ এখন দেশের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের দালিয়ান থেকে হাই-স্পিড বুলেট ট্রেনে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় দুপুর ২টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান থেকে যাত্রা শুরু করে বিকেল ৫টা ৩৫ মিনিটে বেইজিংয়ে পৌঁছান তিনি। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ রাজনৈতিক ও অর্থনৈতিক নেতারা অংশগ্রহণ করেন।

২৫ জুলাই, ২০২৬
সংসদে পাস হলো অর্থ বিল

সংসদে পাস হলো অর্থ বিল

সংসদ সদস্যদের সমালোচনা, প্রশ্ন এবং একাধিক সংশোধনের পর জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নের আইনি ভিত্তি ‘অর্থ বিল, ২০২৬’। সোমবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি চূড়ান্তভাবে পাসের জন্য উত্থাপন করলে কণ্ঠভোটে তা গৃহীত হয়।

২৫ জুলাই, ২০২৬
চলমান দুর্যোগে প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

চলমান দুর্যোগে প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

প্রধানমন্ত্রী তারেক রহমান চলমান দুর্যোগে প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

২৫ জুলাই, ২০২৬
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। শনিবার (৪ জুলাই) বিকেল ৪টা ৪ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া তার একটি স্ট্যাটাস ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পোস্টে তিনি শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে বিভিন্ন মন্তব্য করেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়। পোস্টটির নিচে হুবহু বক্তব্যও অনেকে শেয়ার করছেন এবং তা নিয়ে অনলাইনে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
ব্যারিস্টার ফুয়াদকে ৭২ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ

ব্যারিস্টার ফুয়াদকে ৭২ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তনয় কুমার সাহা এ নোটিশ পাঠান। এতে শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ব্যারিস্টার ফুয়াদকে বিবাদী করা হয়েছে। নোটিশে বলা হয়, সম্প্রতি এক আলোচনায় ব্যারিস্টার ফুয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও অনুষদ সদস্যদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন, যা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। এ কারণে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
মুদিদোকান ও বিউটি পারলারসহ নতুন খাত ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা

মুদিদোকান ও বিউটি পারলারসহ নতুন খাত ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরে মুদিদোকান, বিউটি পারলারসহ বিভিন্ন ব্যবসায়িক খাতকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার সংসদ অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ পরিকল্পনার কথা তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উপস্থাপন করা হয়।

২৫ জুলাই, ২০২৬
সাংবাদিকদের দিয়ে হাসপাতালের বাথরুম পরিষ্কার করাতে চান স্বাস্থ্য কর্মকর্তা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের বাথরুম পরিষ্কার করাতে চান স্বাস্থ্য কর্মকর্তা

দেশের ৬০০ জেলা ও উপজেলা হাসপাতালের বাথরুম ও টয়লেট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত বলে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী। সমালোচনার মুখে তিনি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্ট সরিয়ে নেন। বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা করে তথ্য মন্ত্রণালয় এবং এর আওতাধীন সাংবাদিকদের বাংলাদেশের ৬০০ জেলা ও উপজেলা হাসপাতালের বাথরুম, টয়লেট ও হাসপাতাল ভবনের অভ্যন্তরীণ পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব অন্তত এক অর্থবছরের জন্য দেওয়া যেতে পারে।

২৫ জুলাই, ২০২৬
দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে রাখা হচ্ছে শহীদ জিয়ার নামে

দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে রাখা হচ্ছে শহীদ জিয়ার নামে

শের দুটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে পরিবর্তনের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিষ্ঠান দুটি হলো পিরোজপুরের নাজিরপুর কলেজ এবং ভোলার চরফ্যাশনের জনতা বাজার কলেজ। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক অফিস আদেশে এ অনুমোদন দেওয়া হয়।

২৫ জুলাই, ২০২৬
এইচএসসি পরীক্ষায় নকলের বিরুদ্ধে কঠোর অবস্থান, নতুন আইনে শাস্তির হুঁশিয়ারি

এইচএসসি পরীক্ষায় নকলের বিরুদ্ধে কঠোর অবস্থান, নতুন আইনে শাস্তির হুঁশিয়ারি

বুধবার রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, পরীক্ষার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বজায় রাখতে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। কোনো পরীক্ষার্থীর কাছে নকল বা নিষিদ্ধ উপকরণ পাওয়া গেলে তাকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে কোনো পরীক্ষাকেন্দ্রে নকলের ঘটনা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান ও কেন্দ্র সচিবের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

২৫ জুলাই, ২০২৬
পেনশন সেবায় ডিজিটাল যুগের সূচনা, চালু হচ্ছে ওপিটিএমএস

পেনশন সেবায় ডিজিটাল যুগের সূচনা, চালু হচ্ছে ওপিটিএমএস

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ‘অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ (ওপিটিএমএস) চালু করতে যাচ্ছে সরকার। নতুন এ ব্যবস্থার মাধ্যমে পেনশন সংক্রান্ত প্রায় সব ধরনের কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা যাবে। মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত ‘অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

২৫ জুলাই, ২০২৬
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে এসব কারখানা চালুর উদ্যোগ দ্রুত বাস্তবায়নের তাগিদও দিয়েছেন তিনি। শনিবার (৪ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়াগত অগ্রগতি পর্যালোচনা বিষয়ক এক সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ সদ্য. বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সদ্য. দেশের বাজারে কমলো সোনার দাম, ভরি কত? সদ্য. ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করল ট্রাম্প, ফের হামলার শঙ্কা সদ্য. বিভিন্ন ফোন নম্বর থেকে অপ্রতিমের বাবা-মাকে হয়রানি, থানায় জিডি সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ সদ্য. বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সদ্য. দেশের বাজারে কমলো সোনার দাম, ভরি কত? সদ্য. ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করল ট্রাম্প, ফের হামলার শঙ্কা সদ্য. বিভিন্ন ফোন নম্বর থেকে অপ্রতিমের বাবা-মাকে হয়রানি, থানায় জিডি সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক