দিল্লিতে আটক হওয়ার পর মুক্ত মাহদী হাসান, ভিডিও বার্তায় জানালেন ভয়াবহ অভিজ্ঞতা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
দিল্লি বিমানবন্দরে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের হাতে আটকে থাকার পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। তিনি নিজেই এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিডিও বার্তায় মাহদী জানান, তিনি বর্তমানে নিরাপদ আছেন। তবে আটককালে তার সঙ্গে যা ঘটেছে, তা নিয়ে তিনি উদ্বিগ্ন।

মাহদী বলেন, 'প্রায় ৪০ মিনিট পুলিশ কাস্টোডিতে আটকে রাখা হয়েছিল। আমাকে খুবই বাজে আচরণ করা হয়েছে, এমনকি জেলে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। আমি জানি না, আমি কি করেছি।'

মাহদী আরও জানান, তিনি পুলিশের কাছে অনুরোধ করেছিলেন যে, যদি তিনি কোনো অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তার দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হোক। কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। এরপরও তাকে ইমিগ্রেশনের মাধ্যমে ফ্লাইট ধরার ব্যবস্থা করা হয়।

ভিডিওতে মাহদী বললেন, 'এখন তারা স্বীকার করছে যে ভুল মানুষকে আটক করা হয়েছে। তবে আমার সঙ্গে আচরণ খুবই বাজে ছিল। একজন কর্মকর্তা আমাকে শারীরিকভাবেও বিরক্ত করেছিল এবং অনাচারিকভাবে টাচ করেছিল। একজন আন্তর্জাতিক যাত্রীর সঙ্গে এমন আচরণ করা কি উচিত?'

তিনি আরও অভিযোগ করেন, পুলিশ তার ফোন জোর করে আনলক করেছিল এবং ব্যক্তিগত তথ্য যাচাই করেছিল।

মাহদী প্রশ্ন তুলেছেন, 'এটি কি একটি আন্তর্জাতিক যাত্রীর প্রাইভেসির প্রতি সম্মানজনক আচরণ?'

শেষে মাহদী দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তার খোঁজ নিয়ে দুশ্চিন্তার জন্য এবং আশ্বাস দিয়েছেন যে, তিনি এখন নিরাপদে আছেন। তিনি জানান, দেশে ফিরে এ ঘটনার বিস্তারিত নিয়ে প্রেস কনফারেন্স করবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি