নিজ স্বার্থে ওসমান হাদিকে ‘বিক্রি’ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী: আবদুল কাদের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে ‘বিক্রি’ করছেন বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের।

শনিবার (২৪ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

আবদুল কাদের বলেন, 'নাসীরুদ্দীন পাটওয়ারী বর্তমানে যে বক্তব্য ও কার্যক্রম চালাচ্ছেন, তা ‘স্রেফ নোংরামি’। পায়ে পাড়া দিয়ে ঝামেলা বাধানোর উদ্দেশ্যেই নাসীরুদ্দীন পাটওয়ারী সক্রিয় হয়েছেন এবং নিজের স্বার্থে শহীদ ওসমান হাদিকে ব্যবহার করছেন।'

তিনি আরও বলেন, '৫ আগস্টের পর এ ধরনের রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসুক—আমরা কখনো চাইনি, এ দেশের মানুষও তা চায় না।'

নাসীরুদ্দীন পাটওয়ারীর আন্দোলনে ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কাদের বলেন, 'নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেকে আন্দোলনের বড় অবদানকারী হিসেবে তুলে ধরলেও বাস্তবে আমরা সে রকম কিছু দেখিনি।'

গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল কাদের বলেন, 'অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরপরই বাংলামোটরের ‘বিয়াম’ মিলনায়তনে আসিফ, নাহিদ ও মাহফুজের সঙ্গে তাদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ১৯ জুলাই থেকে আন্দোলন এগিয়ে নেওয়া জুনিয়র লেয়ারের সদস্যরা প্রশ্ন তুলেছিলেন—কোন প্রক্রিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী লিয়াজোঁ কমিটির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হলেন।'

নাসীরুদ্দীন পাটওয়ারীর অতীত রাজনৈতিক পরিচয় নিয়েও সন্দেহ প্রকাশ করেন কাদের।

তিনি বলেন, 'নাসীরুদ্দীন পাটওয়ারী শিবির, ছাত্র ফেডারেশন ও এবি পার্টিসহ বিভিন্ন সংগঠন ভেঙে আসা ব্যক্তি। এমন একজন মানুষ নতুন রাজনৈতিক উদ্যোগকে আবারও ভেঙে দেবেন না, এর কোনো নিশ্চয়তা নেই।'

নাসীরুদ্দীনের আন্দোলনে অবদান প্রসঙ্গে কাদের বলেন, 'নাহিদ আমাকে জানিয়েছিলেন যে, আন্দোলনের সময় একদিন নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে আশ্রয় দিয়েছিলেন এবং ডিআরইউতে সংবাদ সম্মেলনের দিন সহযোগিতা করেছিলেন। তবে, এতটুকু অবদান এবং তার অতীত রাজনৈতিক ইতিহাস বিবেচনায় লিয়াজোঁ কমিটির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া কতটা যৌক্তিক—সে প্রশ্ন তখন তোলা হয়েছিল।'

তিনি বলেন, 'ওই সময় নাসীরুদ্দীন পাটওয়ারী সিনিয়র এবং অভিজ্ঞ ব্যক্তি হওয়ায় তাকে কাজে লাগানোর যুক্তি দেওয়া হয়েছিল। এমনকি তিনি দল ভাঙবেন না বলে অঙ্গীকারও করেছিলেন।'

কিন্তু, বর্তমানে সেই অঙ্গীকারের কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না বলে আফসোস প্রকাশ করেন আবদুল কাদের।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান