নির্বাচনে জিতেও এমপি হতে পারবে না বিএনপির নেতা সারোয়ার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ৯ জুলাই রায় ঘোষণা করবেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২ জুলাই) শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন নির্ধারণ করেন।

আদালতে সারোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে জামায়াত সমর্থিত প্রার্থী নুরুল আমিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।

মামলার নথি ও আইনজীবীদের সূত্রে জানা যায়, ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন ফটিকছড়ি আসনে সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করে। পরে তিনি ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে তাঁকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেন।

পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন জামায়াত সমর্থিত প্রার্থী নুরুল আমিন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আবেদনটি মঞ্জুর করে আদেশ দেন, সারোয়ার আলমগীর নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত থাকবে।

এরপর গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সারোয়ার আলমগীর বিজয়ী হলেও আদালতের নির্দেশনার কারণে নির্বাচন কমিশন এখনো আসনটির চূড়ান্ত ফলাফল বা গেজেট প্রকাশ করেনি।

গত ১৬ জুন আপিলের শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টকে দুই সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দেন। একই সঙ্গে রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশ স্থগিত রাখার আগের আদেশ বহাল রাখা হয়। এর ধারাবাহিকতায় রুলের শুনানি শেষ হয়েছে। এখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আগামী ৯ জুলাই।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ সদ্য. চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা সদ্য. হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি সদ্য. ওমরাহ পালনে ২২ সদস্যকে সৌদি আরব পাঠাচ্ছে আনসার-ভিডিপি সদ্য. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ সদ্য. চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা সদ্য. হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি সদ্য. ওমরাহ পালনে ২২ সদস্যকে সৌদি আরব পাঠাচ্ছে আনসার-ভিডিপি সদ্য. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান