নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেন এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ফেনী-২ আসনে নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে মজিবুর রহমান মঞ্জু বিভিন্ন জায়গায় ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) নিজের নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মঞ্জু বলেন, 'ফেনীতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে নানা ধরনের ভয়-ভীতি দেখানোর চেষ্টা করছে। গতকাল ছাগলনাইয়া উপজেলার শুভপুরের দারগারহাটে হামলা করা হয়েছে দাঁড়িপাল্লার সমর্থকদের উপর, যেখানে ৮ জন আহত হয়েছেন। প্রশাসন এখনো কাউকে গ্রেফতার বা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি।'

তিনি আরও বলেন, 'শেখ হাসিনার ভয়ভীতিকে তোয়াক্কা করে আমাদের তরুণ সমাজ আন্দোলন করেছে। যারা ফেনীর নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ও হুঙ্কার দিচ্ছেন, এই প্রজন্ম তা ভয় করবে না। বরং একজন আহত হলে আরও দশজন সামনে দাঁড়াবে।'

মঞ্জু নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখার বিষয়ে প্রশাসনের কাছে প্রশ্ন তুলে তিনি বলেন, 'ফেনী শহরে আচরণবিধি লঙ্ঘন করে বড়-বড় বিলবোর্ড বসানো হয়েছে, এ ব্যাপারেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এ কারণে আমরা নির্বাচনকে নিরপেক্ষভাবে সম্পন্ন করা নিয়ে সন্দিহান।'

কার্যালয় উদ্বোধন করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। মুনাজাত পরিচালনা করেন জেলা আমীর মুফতি আব্দুল হান্নান।
 
অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, 'দশ দলীয় জোটের পক্ষ থেকে আমাদের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু। ফেনীবাসীর কাছে আবেদন, দলমত ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিন।'

উল্লেখ্য, মঞ্জু সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পাঁচগছিয়া, বালিগাঁও ও ধলিয়ায় নির্বাচনী প্রচারণা করেছেন। অনুষ্ঠানে এবি পার্টি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ ছাত্রপক্ষসহ ১০ দলীয় জোটের ফেনী জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান