পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের হাসপাতালের পরিচালক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
সাম্প্রতিক ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালে নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। পরিচালনা পর্ষদ এই দায়িত্ব ন্যস্ত করেছে অধ্যাপক জামালুন্নেসার ওপর। সেই সঙ্গে হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে আদ্-দ্বীন ফাউন্ডেশন। 

মঙ্গলবার (১৬ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানান আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক শিশু মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন পরিবার গভীরভাবে শোকাহত। ঘটনার পর প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের তদারকি ব্যবস্থা জোরদার এবং চিকিৎসা প্রোটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

ফাউন্ডেশন আরও জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। আলো-বাতাস চলাচল ও পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে তিনজন স্বতন্ত্র পরামর্শকের নেতৃত্বে কাজ চলছে। পাশাপাশি করপোরেট অফিসের ওপর অবস্থিত বেকারিটিও সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, নির্বাহী পরিচালক পদ থেকে ডা. শেখ মহিউদ্দিন স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন। এরপর পরিচালনা পর্ষদ অধ্যাপক জামালুন্নেসাকে নতুন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব দিয়েছে।

সদ্য নব্য পরিচালক পর্ষদ অধ্যাপক জামালুন্নেসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক। তিনি ২৫ বছরের বেশি সময় ধরে ওই বিভাগে শিক্ষকতা করেছেন। ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন তিনি। পরে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

আদ্-দ্বীন ফাউন্ডেশন জানায়, ১৯৮০ সাল থেকে প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা ও প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে এর অধীনে ৯টি হাসপাতাল, ৫টি মেডিকেল কলেজ, একটি নার্সিং কলেজ, ৪টি নার্সিং ইনস্টিটিউট, একটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, একটি কলেজিয়েট স্কুল এবং একাধিক ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল গত ২৯ বছরে প্রায় ১ কোটি ৫৭ লাখ রোগীকে চিকিৎসাসেবা দিয়েছে। চলতি বছরের ১১ জুন পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার রোগী বহির্বিভাগে সেবা নিয়েছেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ১ হাজার ৭৯০ জন চিকিৎসক, নার্স ও কর্মী কাজ করছেন, যাদের অধিকাংশই নারী। এছাড়া মেডিকেল কলেজে ২০৯ জন বিদেশি শিক্ষার্থীসহ মোট ৬৪৬ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন বলে জানিয়েছে আদ্-দ্বীন ফাউন্ডেশন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা!